এই গরম এই ঠান্ডা, মরশুম বদলের সঙ্গে সঙ্গে ত্বকেও তার প্রভাব পড়ে৷ সারাবছরই ঝলমলে ত্বক পাওয়ার ইচ্ছা কার না থাকে! তার জন্য বিশেষ কিছু করতে হবে না। খেজুরের সঙ্গে প্রতিদিন খান বিশেষ একটি বীজ৷ তাহলেও আপিনার ত্বকও কথা বলবে৷ 

ত্বককে উজ্জ্বল রাখে৷ ত্বকের আর্দ্রতা বজায় রাখে৷ স্বাস্থ্যকর ফ্যাট, অ্যান্টিঅক্সিডেন্ট, জিঙ্ক, কপার এবং ভিটামিন ই সমৃদ্ধ এই মিশ্রণ৷ যা ত্বকে কোলাজেন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷ 

কী কী লাগবে?   

৩টি খেজুর বীজ ছাড়িয়ে নেবেন 

১ টেবিল চামচ চিয়া সিড

১ টেবিল চামচ ফ্ল্যাক্স সিড (গুঁড়ো করা)

১ টেবিল চামচ সূর্যমুখী বীজ

১ চা চামচ মধু (ঐচ্ছিক)


প্রস্তুত প্রণালী:

২-৩ টেবিল চামচ জলে চিয়া বীজ ১৫ মিনিটের জন্য ভিজিয়ে রাখুন।  এরপর ভেজা চিয়া, গুঁড়ো করা ফ্ল্যাক্স বীজ এবং কাটা খেজুর একসঙ্গে মিশিয়ে সবশেষে মধু  দিন৷ 

প্রতিদিন সকালে এটি খেলে পাবেন বেশ কিছু উপকার৷ কী কী উপকার পাবেন জেনে নিন। 

 ★ত্বকের আর্দ্রতা বাড়ায়

★ প্রাকৃতিকভাবে ত্বকে কোলাজেন তৈরিতে সহায়তা করে। 

★ অনুজ্জ্বল ত্বক উজ্জ্বল করে৷ 

★ ত্বকের কোমলতা ও উজ্জ্বলতা বাড়াতে পারে

এটি চার থেকে ছয় সপ্তাহ টানা খেলে তফাৎ বুঝতে পারবেন। তবে এর সঙ্গে প্রতিদিন পর্যাপ্ত 
পরিমাণে জল খেতে হবে৷