আজকাল ওয়েবডেস্ক: রূপোলি পর্দার নায়িকাদের মত তন্বী হতে চান সকলেই। মেদহীন কোমর, পেটের স্বপ্ন দেখেন তরুণীরা। এদিকে স্বপ্নপূরণ করতেই গলদঘর্ম। অফিসের ব্যস্ততায় নেই জিমে যাওয়ার সময়? চিন্তা নেই। বাড়িতে ১৫ মিনিট করুন এই কয়েকটি ব্যায়াম। ভুঁড়ি কমবে নিমেষে।
ফ্রন্ট প্ল্যাঙ্ক ভুঁড়ি কমানোর জন্য কার্যকরী। যোগাম্যাটে শুয়ে পায়ের আঙুল ও কনুইয়ের উপর শরীর সমান্তরালভাবে ব্যালেন্স করে রাখুন। মাথা থাকবে সামনের দিকে। ১৫ সেকেন্ড ধরে রাখুন। তিনবার করুন।
সাইড প্ল্যাঙ্ক কোমরের মেদ কমাতে সাহায্য করে। পাশাপাশি অ্যাবস টোনড করে। যোগাম্যাটে শুয়ে পায়ের পাতা ও একটি হাতের ওপরে শরীর ব্যালেন্স করুন। অন্য হাতটি থাকবে শূন্যে। ১৫ সেকেন্ড ধরে থাকুন। একই রকম ভাবে অন্য হাতে করুন।
বাইসাইকেল ক্রাঞ্চ পেটের চর্বি কমানোর জন্য খুবই ভাল। যোগাম্যাটে কোমরের ওপর শরীর ব্যালেন্স করে রাখুন। পা দুটো ভাঁজ করে দু'হাত রাখুন মাথার পিছনে। এবার ডান হাতের কনুই দিয়ে বাঁ পায়ের হাঁটু আর বাম হাতের কনুই দিয়ে ডান পায়ে হাঁটুতে ঠেকান। দশবার করে করুন টিম সেট।
পেট কমাতে করুন রাশিয়ান টুইস্ট। যোগাম্যাটে কোমরের ওপর শরীর ব্যালেন্স করে বসুন। পা দুটো ভাঁজ থাকবে। হাতে একটি বল নিন। বলটিকে একবার বাঁ কোমরের পাশে একবার ডান কোমরের পাশে রাখুন। ১৫ বার করে করুন তিন সেট।
সবশেষে করুন মাউন্টেন ক্লাইম্বার। যোগাম্যাটের উপরে হাত ও পায়ের পাতার উপর ভর দিয়ে শরীর ব্যালেন্স করুন। এবার পাহাড়ে ওঠার সময় শরীর যেভাবে চলমান থাকে তেমন করুন। ফল পাবেন কয়েক দিনেই।