বিগত কয়েক দিন ধরেই বিভিন্ন সময় ট্যাক্সি বা অটোচালকদের জীবনের গল্প নজর কাড়ছে নেটপাড়ার। এই ঘটনাও যেন তার ব্যতিক্রম নয়। বিহারের এই বাসিন্দার লড়াই নেটিজেনদের যেন সাহস জুগিয়েছেন নতুন করে স্বপ্ন দেখার, লড়াই করার। কী ঘটেছে? 

বিহারের এই বাসিন্দা বর্তমানে দিল্লিতে থাকেন। সেখানে তিনি বাইক চালান। উবার চালিয়ে তিনি মাস গেলে ৮০ হাজার টাকা আয় করেন। কিন্তু তারপরেও তিনি দৈনিক ১২ ঘণ্টা করে বাইক চালান। না, অতিরিক্ত আয়ের জন্য নয়। এখানেই আছে গল্পের টুইস্ট। অতিরিক্ত টাকা উপার্জনের নেশা না থাকলেও, যে কারণে তিনি রোজ ১২ ঘণ্টা করে ক্যাব চালান, সেই ঘটনা সকলের মন জিতে নিয়েছে। 

এদিন আস্থা শেঠ নামক এক ব্যক্তি এই বাইক ড্রাইভারের ভিডিও পোস্ট করেছেন। সেখানেই তিনি জানান বিহারের সমস্তিপুরের বাসিন্দা এই ব্যক্তি। তিনি একটু বেশি আয় করা বা নিজেকে ব্যস্ত রাখার জন্য মোটেই ১২ ঘণ্টা করে গাড়ি চালান না। বরং এটা প্রমাণ করে দেওয়ার জন্যই রোজ রোজ এতক্ষণ পরিশ্রম করেন যে হার্ট অ্যাটাক হলেই কেউ অকেজ হয়ে যান না। কর্মক্ষমতা হারান না। আর এই নিজেকে প্রমাণ করার নেশার পিছনে রয়েছে নিকট আত্মীয়ের অপমান। 

ভাইরাল ভিডিও থেকেই জানা গিয়েছে অতীতে এই ব্যক্তি দিল্লির একটি কারখানায় কাজ করতেন। আর সেই কারখানাটি সেই ব্যক্তির এক আত্মীয়ের। ভালই উপার্জন করতেন সেখানে। কিন্তু এই বছর তাঁর হার্ট অ্যাটাক হতেই তাঁকে ছাঁটাই করে দেওয়া হয়। জানানো হয় এখন আর তিনি কোনও কাজের নন। তাই তাঁকে আর আসতে হবে না। তখন তাঁর জেদ চেপে যায় নিজেকে প্রমাণ করার। থেমে থাকেন না। বরং জোর কদমে কাজ করা শুরু করেন। 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Aastha Seth (@aastha_this_side_)