আজকাল ওয়েবডেস্ক : রাজ্যের বিধানসভায় পাশ হওয়া একাধিক বিল আটকে রয়েছে রাজভবনে। এই বিলগুলিতে রাজ্যপাল সই করছেন না। এই অভিযোগে মামলা হয় সুপ্রিম কোর্টে। এবার সেই মামলায় রাজভবনকে নোটিস দিল সুপ্রিম কোর্ট। নোটিস দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককেও।
সাংবিধানিক রক্ষাকবচ থাকায় রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে মামলা করা হয়নি। নিয়ম অনুসারে বিধানসভায় পাশ হওয়া বিলে রাজ্যপাল সই করলে তা আইনে পরিণত হয়। রাজ্যপালের কোনও আপত্তি থাকলে তা তিনি বিধানসভায় ফেরত পাঠাতে পারেন। সংশোধনের জন্য সুপারিশ করতে পারেন। কিন্তু রাজ্যপাল কোনওটি করেন নি বলে অভিযোগ।
কেন রাজ্যের বিল আটকে রাখা হয়েছে তা নিয়ে আগেও ক্ষোভ প্রকাশ করেছে শীর্য আদালত। বিধানসভায় যে বিলগুলি আটকে রয়েছে তার মধ্যে রয়েছে গণপিটুনি সংক্রান্ত বিল, হাওড়া ও হুগলি পুরসভাকে একত্রিত করা বিল, মুখ্যমন্ত্রীকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা সংক্রান্ত আটটি বিল। সুপ্রিম কোর্টের নির্দেশের পর এবার রাজভবন কী পদক্ষেপ গ্রহণ করে সেদিকেই সকলের নজর থাকবে।