আজকাল ওয়েবডেস্ক: এ বার নিজের ফেসবুক প্রোফাইলে লিখলেন কবি শ্রীজাত ব্যানার্জি। বুধবার সকালে কবির বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারির নির্দেশ আসার পরই চাঞ্চল্যের সৃষ্টি হয় তাঁর ঘনিষ্ঠ মহলে। নিজেই সামাজিক মাধ্যমে এ প্রসঙ্গে শ্রীজাত লেখেন যে খবর একশো ভাগ সত্যি।

ফেসবুক প্রোফাইলে তিনি লিখেছেন, "আমার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। খবরটা ভুয়ো নয়, একশো ভাগ সত্যি। আপাতত এটুকুই। বাকি কথা পরে হবে।"















