আকাল ওয়েবডেস্ক: সেবাশ্রয় শিবিরকে কেন্দ্র করে তোলাবাজির অভিযোগ দায়ের হয়েছিল আগেই। সেই মামলার তদন্তে এবার অভিষেক ব্যানার্জির আপ্তসহায়ক সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ। যদিও সেই সময়ে সুমিত রায় বাড়িতে ছিলেন না। পুলিশ তাঁর মায়ের হাতে একটি নোটিশ ধরিয়েছেন বলে জানা গিয়েছে।

অভিযোগ, সেবাশ্রয় শিবিরের জন‍্য ক্রিক গেস্ট হাউস নামে একটি রিসর্ট ভাড়া নেওয়া হয়েছিল। কিন্তু রিসর্টের মালিক ভাড়া বাবদ কোনও টাকা পাননি। উল্টে হোটেল মালিকের কাছ থেকে তোলাবাজি করে টাকা আদায় করা হয়েছিল। সেই ঘটনার বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের হয়েছিল। লিখিত অভিয়োগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির আপ্তসহায়ক সুমিত রায়-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মালা রুজু করা হয়। 

পুলিশ সূত্রের খবর, সেই মামলার তদন্তেই বিষ্ণুপুর থানার পুলিশ বুধবার সুমিত রায়ের বাড়িতে হাজির হয়েছিল। পুলিশ, বেল বাজানোর পরে সুমিত রায়ের মা ভিতর থেকে বেরিয়ে আসেন। দরজা খুলে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন। বেশ কিছুক্ষণ তাদের কথা হয়। তারপর বিষ্ণুপুর থানার তরফে একটি সুমিত রায়ের পরিবারের হাতে নোটিশ দেওয়া হয়। 

সার্চ ওয়ারেন্ট না থাকায় এদিন সুমিত রায়ের বাড়ির ভিতরে ঢোকেনি পুলিশ।