আজকাল ওয়েবডেস্ক: বেআইনি পার্কিং নিয়ে কড়া হচ্ছে রাজ্য সরকার। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ফুটপাতে গাড়ি, বাইক রাখলেই কেস করে জরিমানা করা হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মঙ্গলবার সন্ধ্যাবেলায় মিডিলটন স্ট্রিটে সারপ্রাইজ ভিজিট করে অগ্নিমিত্রা পাল। তিনি এদিনও জানিয়েছেন, কোনওভাবেই শহরের রাস্তায় পার্কিং বরদাস্ত করা হবে না। পুলিশকে সঙ্গে নিয়েই পরিস্থিতি খতিয়ে দেখেন। ফুটপাতে কতটা জায়গা রয়েছে সেখান দিয়ে পথচারীরা হেঁটে যেতে পারবেন কিনা সেই সমস্ত কিছু খতিয়ে দেখেন। নির্দেশও দেন যত্রতত্র গাড়ি রাখা যাবে না বলে। এদিন তিনি হরিশ মুখার্জি স্ট্রিটেও ফুটপাত পরিদর্শন করেন। সেখানে ফুটপাতে কত জায়গা আছে পথচারীদের জন্য, তার তদারকি করেন।

 

 উল্লেখ্য দায়িত্ব নেওয়ার পর থেকেই কার্যত প্রত্যেকদিন শহর কলকাতায় সারপ্রাইজ ভিজিট করেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। নিকাশি-সহ কোথায় কী সমস্যা, বেআইনিভাবে কোথায় গাড়ি পার্কিং করা হচ্ছে ফুটপাতে কোন দোকান রয়েছে কিনা পথচারীদের যাতায়াতে অসুবিধা হচ্ছে কিনা সেই সমস্ত বিষয় পরিদর্শন করেন। 

 

 কখনো কলেজস্ট্রিট কখনো পার্ক স্ট্রিট নন্দন থেকে ক্যাথিড্রাল রোড পর্যন্ত পরিস্থিতি খতিয়ে দেখে।