আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের মুখ্যমন্ত্রীর পোস্ট। পোস্ট পুলিশের প্রশংসা। ওই পুলিশের প্রশংসায় মুখ্যমন্ত্রী লিখেছেন, 'তিনি হলেন সেই ধরণের নায়ক, যাকে নিয়ে আমাদের গর্ব করা উচিৎ।'
?s=48
ঘটনাটি ঘটে খিদিরপুরের সেন্ট থমাস স্কুলের সামনে। মঙ্গলবার সেন্ট থমাস স্কুলের উলটোদিকে একটি ইলেকট্রিক পোস্টে আগুন লাগে। বিকেলে এই ঘটনা ঘটতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সেই সময় ট্রাফিকের দায়িত্বে ছিলেন বিদ্যাসাগর সেতু ট্রাফিক গার্ডের ওসি ইনস্পেক্টর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অগ্নিকাণ্ডের খবর পেয়েই বোর ঝুঁকি নেন তিনি। দমকলের অপেক্ষা না করেই, পরিস্থিতি বিচারে নিজেই গাড়ি থেকে নেমে, গাড়ির ছাদে ওঠে আগুন নেভানোর চেষ্টা করেন। অগ্নিনির্বাপক যন্ত্র নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ইনস্পেক্টর।
?s=48
প্রসেনজিতের প্রশংসায় কলকাতা পুলিশ একটি পোস্ট করেছে। সেখানে লেখা হয়েছে, '২৪শে ফেব্রুয়ারী, খিদিরপুরের সেন্ট থমাস স্কুলের কাছে একটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা এড়ানো সম্ভব হয়েছিল, বিদ্যাসাগর সেতু ট্রাফিক গার্ডের ওসি ইন্সপেক্টর প্রসেনজিৎ চ্যাটার্জির সাহসিকতার জন্য।
ট্র্যাফিক নিয়ন্ত্রণের সময়, তিনি একটি বৈদ্যুতিক খুঁটিতে আগুন জ্বলতে দেখেন। জনাকীর্ণ এলাকার বিপদ বুঝতে পেরে, তিনি দমকল বাহিনীর জন্য অপেক্ষা করেননি। পরিবর্তে, তিনি খুঁটির নীচে তার গাড়ি পার্ক করেন, ছাদে উঠে যান এবং ব্যক্তিগত ঝুঁকি নিয়ে আগুন নেভানোর জন্য একটি অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করেন।
তার দ্রুত পদক্ষেপ এবং সাহস স্থানীয়দের কাছ থেকে তাকে আন্তরিক কৃতজ্ঞতা অর্জন করেছে। কর্তব্যের বাইরেও কাজ করার জন্য আমরা আমাদের সহকর্মীকে স্যালুট জানাই!'
কলকাতা পুলিশের ওই পোস্ট শেয়ার করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি লিখেছেন, 'সাহসি ইন্সপেক্টর প্রসেনজিৎ চ্যাটার্জী, ওসি, বিদ্যাসাগর সেতু ট্রাফিক গার্ড (কলকাতা পুলিশ), কে আমার আন্তরিক শুভেচ্ছা, একটি বড় বিপর্যয় এড়ানো গিয়েছে তাঁর পদক্ষেপের জন্য। তিনি হলেন সেই ধরণের নায়ক যা প্রতিটি সমাজের গর্ব।'
