আজকাল ওয়েবডেস্ক: যুদ্ধ কোনও সমস্যার সমাধান নয়, ভারত সর্বদাই শান্তির পক্ষে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমীর পুতিনকে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


তিনি বলেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে খোলামেলা আলোচনা করতে পেরে ভাল লাগছে। যুদ্ধ কোনও সমস্যার সমাধান নয়। শান্তির কোনও বিকল্প নেই। যুদ্ধ নিয়ে অন্যরা কী ভাবছে তা নিয়েও আলোচনা করতে হবে।


এদিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমীর পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি আরও বলেন, যুদ্ধ হোক বা জঙ্গি হামলা মানবতাকে ধবংস করে এগুলি। তবে অসহায় শিশুরা মারা গেলে সেটা বেদনাদায়ক হয়। এই ঘটনা মানবতাকে ধ্বংস করে।