আজকাল ওয়েবডেস্ক: মেঘের উপর দাঁড়িয়ে রয়েছে এলিয়েন! বিমানের সিটে বসেই মনে হয়েছিল এক যাত্রীর। তাঁর ধারণা, পাশাপাশি দু'টি এলিয়েন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রয়েছে মেঘের উপর। দূর থেকে মানুষের মতো মনে হলেও, আসলে তারা এলিয়েন। অবশেষে এলিয়েনের দেখা মেলায় যারপরনাই খুশি হয়ে ভিডিওটি তুলেছিলেন যাত্রী। যা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই রীতিমতো চমকে গেছেন সাধারণ মানুষ।
তখন মাঝ আকাশে বিমান। জানলা দিয়ে মেঘের ছবি, ভিডিও তুলছিলেন এক যাত্রী। হঠাৎ তাঁর চোখে পড়ে, মেঘের উপর দু'জন মানুষের মতো প্রাণী দাঁড়িয়ে। দূর থেকে একনজরে দেখলে মনে হবে, দু'টি ছেলেমেয়ে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে। ভিডিওটি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তিনি। যা দেখে অনেকেরই মনে হয়েছে, প্রাণী দু'টি কি সত্যিকারের এলিয়েন? রহস্যময় এই দৃশ্য নিয়ে প্রচুর চর্চাও হচ্ছে।
মেঘের উপর এমন দৃশ্য হু-হু করে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই ৫০ লক্ষ মানুষ ভিডিওটি দেখেছেন। তবে একাধিক ব্যক্তি লিখেছেন, এটি কোনও মানুষ, এলিয়েন নয়। মেঘের উপর ওটি আসলে ধোঁয়াশার আস্তরণ। বহু পাইলট এমনটাই জানিয়েছেন।
















