আজকাল ওয়েবডেস্ক : ফ্রিজে রাখা বার্গার খেতে গিয়ে বিপত্তি। ব্রিটেনের এক বাসিন্দা এখন ভর্তি রয়েছেন হাসপাতালে। ছুরি দিয়ে জমাট বাধা একটি বার্গার খেতে গিয়ে সেই ছুরি গেল ফসকে। তারপর সোজা সেই ছুরি গিয়ে বিঁধল সেই ব্যক্তির দেহে। এতটাই রক্তক্ষরণ হল যে সেখান থেকে তার মৃত্যু ঘটল।
ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ব্রিটেনে। নিজের বাড়িতেই এই ঘটনা হয় ওই ব্যক্তির সঙ্গে। পুলিশ জানিয়েছে নিজের বাড়িতে একা থাকতেন ওই ব্যক্তি। বাড়িতে বাইরের কেউ প্রবেশ করেনি। ঘরের দরজা ভিতর দিয়ে আটকানো ছিল। মৃত্যুর আগে যদি বাইরের কেউ আক্রমণ করত তবে সেখান থেকে প্রমাণ মিলত। তার ফোন, টাকার থলে, কম্পিউটারে কেউ হাত দেয়নি। ঘরের মধ্যে ধস্তাধস্তিরও কোনও চিহ্ন মেলেনি।
যেভাবে এই মৃত্যু ঘটেছে তাতে রীতিমতো বিস্মিত সকলেই। পুলিশের অনুমান, বার্গার খাওয়ার আগে সেটি ফ্রিজে রাখা ছিল। ফলে খানিকটা শক্ত হয়ে গিয়েছিল বার্গারটি। সেটিকে ছুরি দিয়ে কাটতে গিয়েছিল ওই ব্যক্তি। হাত ফসকে গিয়ে ছুরি লাগে তার দেহে। সেখান থেকেই মৃত্যু হয় তাঁর।
রান্নাঘরের সামনেই যন্ত্রণায় ছটফট করতে করতে মারা যান ওই ব্যক্তি। হয়তো চিৎকার করে কাউকে ডাকলেও কেউ শুনতে পাননি। পেটের এমন জায়গায় ছুরিটি গিয়ে লাগে যে সেখান থেকে আর তাঁকে বাঁচানো যায়নি।
