আজকাল ওয়েবডেস্ক: সাধারণ মানুষের মাড়িতে কটা দাঁত থাকে, এ তথ্য সবারই জানা। কিন্তু জানেন কি এক যুবকের মুখগহ্বর সাধারণ মানুষের মতো নয়। অর্থাৎ ৩২টি নয়, ওই যুবকের মুখে ৪২টি দাঁত রয়েছে। মাড়ির ছবি তুলতেই, ফাঁস হয়েছে আসল ঘটনা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, যুবকের নাম, প্রথাব মুনিয়ান্দি। তিনি মালয়েশিয়ার বাসিন্দা।
সম্প্রতি জানা গেছে, তাঁর মুখে ৪২টি দাঁত রয়েছে। অর্থাৎ ১০টি দাঁত বেশি রয়েছে। এরপরই বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। গিনেস বুক অব ওয়ার্ল্ডে নাম লেখা হল প্রথাবের।
দিন কয়েক আগেই জানা যায়, স্বাভাবিকের থেকে ১০টি দাঁত বেশি রয়েছে এই যুবকের। বিশ্বের সবথেকে বেশি দাঁতের অধিকারী তিনিই। এরপরই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এ তাঁর নাম জায়গা করে নিয়েছে।
গত ৫ মার্চ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এই তথ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে। জানা গেছে, প্রথাব নিজেই প্রথমে দাবি করেছিলেন, তাঁর ৪২টি দাঁত রয়েছে। কিন্তু এই দাবি মানতে নারাজ ছিলেন বিশেষজ্ঞরা। অবশেষে দু'জন দাঁতের ডাক্তার তাঁর মুখগহ্বরের পরীক্ষা করেন। মুখের ভিতরের ছবি তুলতেই দেখা যায়, সত্যিই যুবকের ৪২টি দাঁত রয়েছে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এ নাম উঠতেই প্রথাব জানিয়েছেন, '২০২১ সালে আমি প্রথমবার এটা খেয়াল করেছিলাম। পরিবারে প্রথমবার জানিয়েছিলাম, অতিরিক্ত বেশি দাঁত গজাচ্ছে মাড়িতে। তখন তাঁরা গুণে দেখেন, ৩২টি দাঁত রয়েছে। কিন্তু পরবর্তীতে এক্স রে করিয়ে জানা যায়, আরও বেশি দাঁত রয়েছে।'
যুবক আরও জানিয়েছেন, '২০২৩ সালে আমি অবশেষে জানতে পারি, ৩২ নয়, ৪২টি দাঁত রয়েছে আমার। সব দাঁত সোজা। যার জন্য মুখের মধ্যে কোনও অস্বস্তি হয় না। জটিলতাও তৈরি হয়নি। প্রথমে শুনে কেউ বিশ্বাস করেননি। পরে চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন, আমার ৪২টি দাঁত রয়েছে।'
