আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশ আবার পাকিস্তানের মত হওয়ার দিকে যাচ্ছে। উত্তাল পরিস্থিতির মধ্যেই এই কথা জানিয়েছেন, শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। তিনি বার্তা দিয়েছেন, গণতন্ত্রের জন্য লড়াই চলবে তিনি বলেন, ‘আমরা আবার পাকিস্তানের মতো হয়ে যাব। এটা হবে আমাদের উন্নয়নের গল্পের সমাপ্তি।




?ref_src=twsrc%5Etfw">August 5, 2024




বাংলাদেশ কখনোই ফিরে আসতে পারবে না’। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং তাঁর পোস্টে লেখা হয়েছে, ‘আপনার দায়িত্ব আমাদের জনগণকে নিরাপদ রাখা এবং আমাদের দেশকে নিরাপদ রাখা এবং সংবিধানকে মেনে চলা। এর মানে হল কোনো অনির্বাচিত সরকারকে এক মিনিটের জন্য ক্ষমতায় আসতে দেবেন না, এটা আপনার দায়িত্ব’। কিন্তু এই পোস্টের পরেও দেশ ছাড়তে হয়েছে হাসিনাকে। বর্তমানে ভারতে আশ্রয় নিয়েছেন তিনি।