আজকাল ওয়েবডেস্ক: পূর্ব জেরুজালেমে আল আকসা মসজিদ মুসলিমদের জন্য বন্ধ করে দিল ইজরায়েল পুলিশ। মসজিদ চত্বরে মুসলিমদের প্রবেশও বন্ধ করে দিয়েছে ইজরায়েল পুলিশ। পবিত্র এই স্থানের দায়িত্বে থাকা ইসলামিক ওয়াকফ বোর্ড এই খবর জানিয়েছে। তবে মুসলিমদের প্রবেশ বন্ধ করে দেওয়া হলেও ইহুদিদের মসজিদ চত্বরে প্রবেশ করার অনুমতি দিয়েছে ইজরায়েল পুলিশ। প্রসঙ্গত, ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালায় হামাস। পরে হামাসশাসিত গাজায় বিমান হামলা শুরু করে ইজরায়েল। এদিকে, মক্কা ও মদিনার পর জেরুজালেমের আল আকসা মসজিদকে ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসেবে বিবেচনা করা হয়। প্রতি বছর প্যালেস্টাইন এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মুসলিম আসেন এই মসজিদ প্রাঙ্গণে। মসজিদটিকে প্যালেস্টাইনি প্রতিরোধের প্রতীক হিসেবেও দেখা হয়।
Israel: মুসলিমদের জন্য আল আকসা মসজিদ বন্ধ করে দিল ইজরায়েল
