আজকাল ওয়েবডেস্ক: সরকারি কলেজে র্যাগিংয়ের শিকার প্রথম বর্ষের ছাত্র। মারধর ও বিদ্যুৎ শক দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি অন্ধ্রপ্রদেশের পালনাডু জেলার দাচেপল্লি গভর্নমেন্ট জুনিয়র কলেজে। ভয়াবহ এই কাণ্ডে শিক্ষা জগতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
ওই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভাইরাল হওয়া একটি ভিডিও-তে দেখা যাচ্ছে, একদল সিনিয়র ছাত্র প্রথম বর্ষের এক ছাত্রকে হস্টেলে নিয়ে গিয়ে শারীরিকভাবে নির্যাতন করছে এবং বিদ্যুৎ শক দিচ্ছে।
অভিযুক্তরা সকলেই দ্বিতীয় বর্ষের ছাত্র এবং প্রত্যেকেই নাবালক। এমনকি, কলেজের বাইরের একজনও এই ব়্যাগিংয়ে সহায়তা করেছে বলে অভিযোগ। ঘটনার ভিডিও তুলে নির্যাতিতকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
ఏపీలో దారుణ ఘటన ..
— Vizag - The City Of Destiny (@Justice_4Vizag)
ఇంటర్ ఫస్ట్ ఇయర్ విద్యార్థిని దారుణంగా కొట్టి, కరెంట్ షాక్ పెట్టి ర్యాగింగ్ చేసిన ఐదుగురు సెకండ్ ఇయర్ విద్యార్థులు
పల్నాడు జిల్లా దాచేపల్లి ప్రభుత్వ జూనియర్ కాలేజీలో ర్యాగింగ్
బీసీ హాస్టల్ లోకి తీసుకెళ్లి కొట్టి ,కరెంట్ షాక్ పెట్టి చంపుతామని బెదిరింపులు pic.twitter.com/qO4YHzKxBfTweet by @Justice_4Vizag
ঘটনার কথা জানতে পেরে ছাত্রের বাবা-মা পুলিশে অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
এ দিকে, র্যাগিংয়ের ঘটনার প্রতিবাদে বিভিন্ন ছাত্র সংগঠন বিক্ষোভে সামিল হয়েছে।
কলেজ কর্তৃপক্ষের তরফে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন- চটজলদি পথে আয়ের জন্য দেহব্যবসা মেয়ের! গোয়েন্দা লাগিয়ে হাতেনাতে ধরল বাবা মা
