'মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ / তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ...', কবি তথা গীতিকার সুব্রত বারিশওয়ালার লেখা এই কবিতা যেন বাস্তবে ফলে গেল! সম্প্রতি যন্তর মন্তরে নিটের প্রশ্ন পত্র ফাঁস হওয়া নিয়ে প্রতিবাদে অংশ নিতে গিয়েছিলেন বিহারের এই যুবক। আর সেখানেই খুঁজে পেলেন প্রেম! করে ফেললেন বিয়েও! এই যুগলের কাণ্ডে হতবাক নেটপাড়া। 

জানা গিয়ে মোহন শ্রীবাস্তব নামক এই ব্যক্তি দিল্লিতে গিয়েছিলেন প্রতিবাদে অংশ নিতে। ১৫ দিন সেখানেই ছিলেন। সেই সময় খাওয়া, দাওয়ার কোনও ঠিক ঠিকানা ছিল না। তখন তাঁর বর্তমান স্ত্রী তাঁর খাওয়া দাওয়ার বিষয়ে যত্ন নিতেন। জল খাওয়ার কথা মনে করিয়ে দিতেন। কখনও সিঙাড়া, কখনও চানা, কখনও অন্য কিছু এনে সযত্নে খাওয়াতেন। এক কথায় আগলে রাখতেন। আর তার ফাঁকেই চলত কথাবার্তা। আর সেই কথা থেকেই বন্ধুত্ব গাঢ় হয়। কাছাকাছি আসেন তাঁরা। 

আলাপ থেকে বন্ধুত্ব তারপর প্রেম, সবটাই খুব তাড়াতাড়ি হয়ে যায়। আন্দোলনে অংশ নেওয়া থেকে বিষয়টা লাভ স্টোরি হয়ে ওঠে। এবং শেষ পর্যন্ত সেই মেয়েকে বিয়েও করে বসেন মোহন শ্রীবাস্তব। আন্দোলন শেষে সোজা বিয়ে করে, বউ নিয়ে একেবারে বাড়ি আসেন। 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Rajveer Singh (@tharki.times)