আজকাল ওয়েবডেস্ক: এ বার চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! সম্প্রতি সরকারি ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (ইউবিআই)-এর তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, বেশ কিছু সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
কোন পদে নিয়োগ
ব্যাঙ্কে বিভিন্ন ম্যানেজেরিয়াল পদে কর্মী নিয়োগ করা হবে। ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, চিফ ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এবং ডেপুটি জেনারেল পদে নিয়োগ হবে।
শূন্যপদের সংখ্যা
সংশ্লিষ্ট পদগুলিতে মোট ৩৯৫টি শূন্যপদ রয়েছে।
পোস্টিং
নিযুক্তদের দেশের বিভিন্ন রাজ্যে পোস্টিং দেওয়া হবে।
বেতনক্রম
নিযুক্তদের বেতন হবে মাসে ৬৪,৮২০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ১,৫৬,৫০০ টাকা পর্যন্ত হতে পারে।
শিক্ষাগত যোগ্যতা
পদের ভিত্তিতে যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে। কিছু পদের জন্য আবেদনকারীকে যেকোনও বিষয়ে স্নাতক হতে হবে। বাকি পদগুলির জন্য রয়েছে যোগ্যতার অন্য মাপকাঠি।
বয়ঃসীমা
পদ অনুযায়ী প্রার্থীদের বয়সের উর্ধ্বসীমা ৩৫ থেকে ৫০ বছরের মধ্যে হতে পারে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
যোগ্যতা যাচাই
বিভিন্ন পদের জন্য কর্মীদের যোগ্যতা যাচাই করা হবে অনলাইন লিখিত পরীক্ষা, গ্রুপ ডিসকাশন বা ইন্টারভিউয়ের মাধ্যমে।
আবেদন প্রক্রিয়া
চাকরিপ্রার্থীদের ব্যাঙ্কের ওয়েবসাইট-এ গিয়ে আবেদন করতে হবে।
আবেদনমূল্য
সংরক্ষিত এবং অসংরক্ষিতদের যথাক্রমে ১৭৭ টাকা এবং ১১৮০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা
প্রার্থীদের আবেদন জানাতে হবে ১০ অগস্টের মধ্যে।
















