আজকাল ওয়েবডেস্ক: বসত বাড়ির ছাদের উপর তীব্র চেঁচামিচি, প্রচণ্ড ঝড়গা, মারামারি। তার মধ্যেই নিমেষে ঘটে যাওয়া ঘটনায় তাজ্জব সকলে। ছাদজুড়ে শ্মশানের নিস্তব্ধতা। ভাবছেন এমন কী হল যে সকলে হতবাক হয়ে গেল? যা ঘটেছে তা সাধারণভাবে কল্পনাও করা যাবে না। সেই ভিডিও আপাতত ভাইরাল হয়েছে। কমেন্ট বক্স ভরে গিয়েছে মজার মজার সব মন্তব্যে।
ভাইরাল ভিডিও-তে দেখা যাচ্ছে যে, একটা বাড়ির ছাদে প্রায় ৮ থেকে ১০ জন চেঁচামিচি, ঝগড়ার পর মারামারি করছেন। এখানে শামিল পুরুষ-মহিলা সকলেই। হঠাৎ, সম্পূর্ণ অপ্রত্যাশিত মুহূর্ত। দেখা যাচ্ছে য়ে, প্রচম্ড ঝগড়া সহ্য করতে না পেরে ছাদের একাংশ ধসে গেলও! বেশ কয়েকজন চিল্লাতে চিল্লাতেই পড়ে গেলেন ওই ধসের সঙ্গে।
যা দেখে ছাদের অন্য অংশে দাঁড়ানো বচসাকারী কয়েকজন হতবাক হয়ে যান।
Scary????(Group of People fell from the Roof while having Kalesh) Bhiwandi MH
— Ghar Ke Kalesh (@gharkekalesh)
pic.twitter.com/Yo6Vw5CiFqTweet by @gharkekalesh
এক্স হ্য়ান্ডেলে পোস্ট করা ওই ভিডিওটি দ্রুত সোশ্যাল মিডিয়া জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা হাস্যরস এবং বিস্ময়ের মিশ্রণে মন্তব্য বিভাগে ভরে তুলেছেন। একজন ব্যবহারকারী ব্যঙ্গাত্মকভাবে লিখেছেন, "ছাদটিও তাদের বাজে কথা যথেষ্ট খেয়েছে!" আরেকজন রসিকতা করেছেন, "পারিবারিক নাটককে পরবর্তী স্তরে নিয়ে গেলে এমনই হয়!"
আরেকজন ব্যবহারকারী লেখেন, "লড়াইটি বিজয়ী নির্ধারণের জন্য যথেষ্ট শক্তিশালী ছিল না, তাই ছাদকে হস্তক্ষেপ করতে হয়েছিল!" অন্যজন যোগ করেছেন, "WWE ভুলে যান, এটি পরবর্তী স্তরের রিয়েলিটি শোয়ের উপাদান!"
অবশ্য বেশ কয়েকজন ব্যবহারকারী পরিস্থিতির বিড়ম্বনাও তুলে ধরেছেন, একজন লিখেছেন, "তারা সম্পত্তি নিয়ে লড়াই করছিল এবং এখন সম্পত্তি আবার লড়াই করেছে!" অন্যরা প্রথমে ঝগড়ার কারণ কী তা নিয়ে অনুমান করেছেন, একজন মন্তব্য করেছেন, "কল্পনা করুন ছাদ থেকে পড়ে যাওয়া এবং নামার পথে এখনও একে অপরের উপর ক্ষিপ্ত!"
















