আজকাল ওয়েবডেস্ক: ওড়িশাতে নৃশংস কাণ্ড। চিকিৎসকের কাছে না গিয়ে এক তান্ত্রিকের কাছে চিকিৎসার জন্য গিয়েছিলেন এক তরুণী। এরপর চিকিৎসার নামে তরুণীর মাথায় বিভিন্ন স্থানে ১৮ টি ছুঁচ ফুটিয়ে দেন ওই তান্ত্রিক। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে চিকিৎসকের কাছে গিয়ে তাঁরা উপযুক্ত চিকিৎসা পাননি। এরপরই তাঁরা তান্ত্রিকের দ্বারস্থ হন।
তান্ত্রিকের এই কাণ্ডের জেরে অচৈতন্য হয়ে পড়েন তরুণী। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চার বছর ধরে অসুস্থ ছিলেন ওই তরুণী। পরিবারের দাবি বহু চিকিৎসার পরও অসুস্থতা কাটেনি। এরপরই তান্ত্রিকের দ্বারস্থ হয় তরুণীর পরিবার। জানা গিয়েছে সন্তোষ রাণা নামে ওই তান্ত্রিক তরুণীকে একটি ঘরে নিয়ে যান। এরপর একঘন্টা ধরে তাঁর চিকিৎসা করেন। পরে তরুণীর পরিবার দেখেন তাঁদের মেয়ের মাথার বিভিন্ন অংশে ছুঁচ ফোটানো রয়েছে।
তরুণীর বাবা জানিয়েছে, তিনি মেয়ের মাথা থেকে ৮ টি ছুঁচে বের করেন। তবে তখনও অস্বস্তি বোধ করছিল ওই তরুণী। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তাঁর সিটি স্ক্যান করা হয়। সেখানেই দেখা যায় আরও ১০ টি ছুঁচ রয়েছে তরুণীর মাথায়। অভিযোগের ভিত্তিতে তান্ত্রিককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।