আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের ওবিসি শংসাপত্র বাতিলের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার। গত ১৮ জুন রাজ্যের তরফে শীর্ষ আদালতে মামলা করা হয়েছে। গত মে মাসে রাজ্যের তৃণমূল সরকার গঠনের পর থেকে দেওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। আদালতের তরফে স্পষ্ট জানানো হয়, তৃণমূল জমানায় অর্থাৎ ২০১১ সালের পর থেকে দেওয়া ওবিসি শংসাপত্র চাকরি বা কোনও ক্ষেত্রে ব্যবহার করা যাবে না বলে জানিয়ে দেয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। কলকাতা হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হল রাজ্য সরকার।
Supreme Court: ওবিসি শংসাপত্র বাতিলের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার
















