পরীক্ষা ব্যবস্থার আমূল শুদ্ধিকরণে বদ্ধপরিকর মোদি, নন্দন নিলেকানির নেতৃত্বে তৈরি হল টাস্ক ফোর্স

PM Narendra Modi

আজকাল ওয়েবডেস্ক: পরীক্ষা ব্যবস্থাকে আরও সুরক্ষিত করতে এবার টাস্ক ফোর্স গঠনের কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিরার সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও পোস্ট করে মোদি জানান, দেশের পরীক্ষা ব্যবস্থা যাতে আরও নির্ভরযোগ্য হয় সে কারণে ন্দন নিলেকানি-র নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও পোস্ট করে প্রধানমন্ত্রী বলেন, 'পড়ুয়াদের ভবিষ্যতের কথা মাথায় রেখে ভারত সরকার ধারাবাহিকভাবে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে। যারা পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করেছে, তারা এখন জেলে বন্দি। আমরা ফাস্ট-ট্র্যাক কোর্টে গিয়েছি। সংসদেও কঠোর আইন পাশ করিয়ে আমরা কড়া পদক্ষেপ নেব।'

তিনি বলেন, 'আমাদের ভবিষ্যতের কথাও ভাবতে হবে। আমাদের পরীক্ষা ব্যবস্থা যেন নির্ভরযোগ্য হয়, পরীক্ষা ব্যবস্থা যেন স্বচ্ছ হয় এবং পরীক্ষা পদ্ধতিতে যাতে সব ধরনের প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা যায়, এই সমস্ত বিষয়কে মাথায় রেখে প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নিলেকানি-র নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

প্রধানমন্ত্রী জানান, এই টাস্ক ফোর্স পরীক্ষা ব্যবস্থার সংস্কারের দিকে বিশেষভাবে নজর দেবে। খুব শীঘ্রই যে পরীক্ষাগুলি অনুষ্ঠিত হবে, সেগুলির বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করার জন্য এই টাস্ক ফোর্সের রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

উল্লেখ্য, নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে তোলপাড় গোটা দেশ। ককরোচ জনতা পার্টি এবং দেশের ছাত্রসমাজের আন্দোলনে মুখর হয়ে ওঠে রাজধানী। তাদের মূল দাবি ছিল, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা।

অবশেষে, শনিবার দুপুরে ধর্মেন্দ্র প্রধান তাঁর পদত্যাগ পত্র পাঠিয়ে দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠানো চিঠিতে দেশের প্রাক্তন শিক্ষামন্ত্রী লেখেন,

'আমার যুব সাথীরা,