আজকাল ওয়েবডেস্ক: গভীর হচ্ছে রাত। ফুরিয়ে গিয়েছে হোটেলের খাবার। এই অবস্থায় এক লযুবত এসে রাস্তার ধারে চায়ের দোকানে পরোটা আলুর দম দেওয়ার দাবি করেন। কিন্তু দোকানদার দিতে না পারায় ক্ষুব্ধ হন ক্রেতা। এরপর মটরসাইকেলে অন্য একজনকে নিয়ে এসে ওই দোকানদারের উপর চড়াও হন দু'জনেয হামলাকারীরা মদ্যপ ছিল বলে অভিযোগ জখম দোকানদারের। অভিযুক্তরা পালালেও পুলিশ ওই মটরসাইকেলটি আটক করেছে। হামলার তদন্ত শুরু করেছে পুলিশ। 

ঘটনাটি কেরলের কোল্লামের। সেন্ট অ্যান্থনি'স টি স্টল নামে একটি ছোট খাবারের দোকানের মালিক অমল কুমার জানান, এক যুবক দোকান বন্ধের সময় তাঁর হোটেলে এসে পরোটা এবং তরকারি দাবি করে। কুমার স্পষ্টতই তাঁকে বলেদেন যে, খাবার শেষ হয়ে গিয়েছে এবং তাঁর দোকান বন্ধ হয়ে যাচ্ছে। লোকটিকে অন্য দোকানে গিয়ে দেখতে হবে খাবার পান কিনা। কুমারের মতে, লোকটি তাঁর দোকানে ঢোকার জন্য জোর করেছিল কারণ তাঁর কাছে কোনও নগদ টাকা ছিল না। কুমারের দোকান অনলাইন পেমেন্টের সুবিধা ছিল। 

কুমারের মতে, এসবের মধ্যেই তীব্র তর্ক শুরু হয়। তখন একজন লোক তাঁকে সংঘর্ষ থেকে সরিয়ে নিয়ে যায়। তবে, ২০ মিনিট পরে, ওই লোকটি অন্য একজনের সঙ্গে ফিরে আসে এবং কুমারের উপর আক্রমণ করে, যার ফলে তাঁর মাথা এবং মুখে আঘাত লাগে। কুমার বলেন যে, আক্রমণকারী উভয়ই মদ্যপ অবস্থায় ছিলেন।

পুলিশের গাড়ি যখন এলাকায় টহল দিতে ঢোকে ততক্ষণে হামলাকারীরা পালিয়ে গিয়েছে। তাড়াহুড়ো করে তারা ঘটনাস্থলে একটি মোটরসাইকেল ফেলে যায়।

পুলিশ গাড়িটি আটক করেছে এবং হামলার তদন্ত শুরু করেছে। একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।