আজকাল ওয়েবডেস্ক : কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ২৫ জুন, ১৯৭৫, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেশে ইমারজেন্সি করেছিলেন। লক্ষ লক্ষ মানুষকে জেলবন্দি করা হয়েছিল। সেই সমস্ত মানুষগুলির কোনও দোষ ছিল না। তাঁদের কণ্ঠরোধ করা হয়েছিল। দেশের সংবাদমাধ্যমকেও চুপ করিয়ে দেওয়া হয়েছিল।
এরপর তিনি লেখেন, কেন্দ্রীয় সরকার এবার থেকে প্রতিবছর ২৫ জুন সংবিধান হত্যা দিবস হিসাবে পালন করবে। ১৯৭৫ সালের ইমারজেন্সি যে ভারতের পক্ষে কতটা বেদনাদায়ক ছিল তা ফের একবার মনে রাখবে প্রতিটি ভারতীয়। প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদি দায়িত্ব নেওয়ার পর কংগ্রেস এবং অন্য দলগুলি বারবার বিজেপি এবং কেন্দ্র সরকারকে সংবিধান অবমাননাকারী হিসাবে আখ্যা দিয়েছে তার জবাব হিসাবেই এই সিদ্ধান্ত নিল কেন্দ্র।
প্রসঙ্গত, ২০২৪ লোকসভা নির্বাচনে ৪০০ পার করার ডাক দিয়েছিল গেরুয়া শিবির। তবে সেখান থেকে বহু দূরেই থামতে হয় তাঁদের। এনডিএ জোট সরকার গঠন করে। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন নরেন্দ্র মোদি। অন্যদিকে ইন্ডিয়া জোটও ২০০ আসন পার করে। বিরোধী দলের তকমা পায় হাত শিবির। বিরোধী দলনেতার দায়িত্ব নেন রাহুল গান্ধী। কংগ্রেস বারবার বিজেপিকে সংবিধান বিরোধী হিসাবে তুলেছে। এরই পাল্টা হিসাবে এবার ২৫ জুন সংবিধান হত্যা দিবস পালন করবে কেন্দ্র।