আজকাল ওয়েবডেস্ক: সরকারি ব্যাঙ্কে চাকরির সুযোগ খোঁজেন অনেকেই। এ বার তাঁদের জন্য সুখবর নিয়ে এসেছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক (আইওবি)। সম্প্রতি ব্যাঙ্কের তরফে এই মর্মে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, বেশ কিছু শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
কোন পদে চাকরি?
সংস্থায় অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ পদে কর্মী নিয়োগ করা হবে।
মেয়াদঃ
চলতি অর্থবর্ষের জন্য সংস্থার তরফে এই নিয়োগ। নিযুক্তদের হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হবে।
মোট শূন্যপদের সংখ্যা
ব্যাঙ্কে মোট ৭৫০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এর মধ্যে সংরক্ষিতদের জন্য বরাদ্দ রাখা হবে কিছু আসন। পশ্চিমবঙ্গে মোট শূন্যপদ ৩৫টি।
কোন কোন রাজ্যে পোস্টিং?
নিযুক্তদের পোস্টিং হবে পশ্চিমবঙ্গ-সহ দেশের অন্যান্য রাজ্যে।
বেতন
১৯৬১ সালের শিক্ষানবিশি আইন মেনে নিযুক্তদের বৃত্তি দেওয়া হবে। নিযুক্তদের সর্বোচ্চ বৃত্তির পরিমাণ হতে পারে মাসে ১৫,৫০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে।
বয়ঃসীমা
প্রার্থীদের বয়স হতে হবে ২১ থেকে ২৮ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় থাকবে।
যোগ্যতা যাচাই
প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে বেশ কয়েকটি ধাপে। প্রথমে তাঁদের অনলাইন পরীক্ষা দিতে হবে। এর পর পরীক্ষায় উত্তীর্ণদের স্থানীয় ভাষায় পারদর্শিতা যাচাই করে দেখা হবে। একেবারে শেষ ধাপে আয়োজন করা হবে ইন্টারভিউ প্রক্রিয়ার।
আবেদন প্রক্রিয়া
প্রার্থীদের ব্যাঙ্কের ওয়েবসাইট http://www.iob.bank.in/-এ গিয়ে আবেদন প্রক্রিয়া সংক্রান্ত তথ্য বিস্তারিত জেনে নিতে পারবেন।
আবেদনমূল্য
অসংরক্ষিত পুরুষ, অসংরক্ষিত মহিলা এবং সংরক্ষিতদের জন্য বরাদ্দ আবেদনমূল্যের পরিমাণ যথাক্রমে ৮০০, ৬০০ এবং ২০০ টাকা।
আবেদনের সময়সীমা
প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আগামী ২০ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।















