আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় রেল ফের একবার নতুন একটি সিদ্ধন্ত নিল। দেশের ৬০ টি প্রধান স্টেশনে এই নতুন নিয়মটি চাল করা হবে। ভিড় সামলাতেই এই সিদ্ধান্ত নিল ভারতীয় রেল।


প্ল্যাটফর্মে কতজন উঠতে পারবেন তা নিয়ে এতদিন অন্য ধরণের নিয়ম ছিল। তবে দেশের ৬০ টি রেল স্টেশনে এবার নতুন করে নিয়ম চালু করে দিল ভারতীয় রেল। নয়া দিল্লি রেল স্টেশনে মহাকুম্ভ কাণ্ডে যে ১৮ জনের মৃত্যুর ঘটনা হয়েছে। সেখান থেকেই এই সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। 


রেল দপ্তর সূত্রে জানা গিয়েছে এই ৬০ টি স্টেশনে এবার থেকে চালু হবে নতুন নিয়ম। এই স্টেশনগুলির মধ্যে দিল্লি, আনন্দ বিহার, বারাণসী, অযোধ্যা এবং পাটনা জংশন রয়েছে। এবার থেকে যেসব যাত্রীদের কনফার্ম রিজার্ভ টিকিট রয়েছে তারাই প্ল্যাটফর্মে উঠতে পারবেন। সেখানে যাদের কাছে টিকিট থাকবে না বা যাদের নাম ওয়েটিং লিস্টে থাকবে তারা প্ল্যাটফর্মে যেতে পারবেন না। এই সব যাত্রীকে বাইরে থাকতে হবে।

 


এই ৬০ টি স্টেশনে যাত্রীদের অপেক্ষা করে থাকার জন্য একটি আলাদা কক্ষের ব্যবস্থা করা হবে। নির্দিষ্ট রেল এসে তবেই যাত্রীরা প্ল্যাটফর্মে যেতে পারবেন। এইসব স্টেশনগুলিতে সমস্ত ধরণের রাস্তা বন্ধ করে দেওয়ার ব্যবস্থাও করা হবে বলেই খবর।

 


একটি বিবৃতি জারি করে ভারতীয় রেলের পক্ষ থেকে বলা হয়েছে বহুদিন ধরেই তারা এবিষয়ে চিন্তাভাবনা করছিলেন। এবার থেকে যাত্রীরা স্টেশনের বাইরে অপেক্ষা করবেন। যেসব স্টেশনে ভিড় বেশি হয় সেখানে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের এই ৬০ টি স্টেশনে এবার থেকে নতুন নিয়ম চালু করা হবে। ভিড়কে আর স্টেশনে যেতে দেওয়া হবে না। তাদেরকে বাইরে অপেক্ষা করতে হবে। ট্রেন আসার পর যাদের কনফার্ম টিকিট রয়েছে তারাই প্ল্যাটফর্মে যেতে পারবেন। 

 


প্রসঙ্গত, মহাকুম্ভ চলাকালীন নয়া দিল্লি রেল স্টেশনে যে পদপিষ্টের ঘটনা ঘটে তাতে ১৮ জনের মৃত্যু ঘটেছিল। এই ঘটনার জেরে গোটা দেশে রেলকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল। এরপরই এই সিদ্ধান্ত নিল ভারতীয় রেল।