আজকাল ওয়েবডেস্ক : সংসদের শীতকালীন অধিবেশনের আগে হল সর্বদল বৈঠক। প্রতিটি প্রধান রাজনৈতিক দলের পক্ষ থেকেই প্রতিনিধিরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। কোন কোন ইস্যুতে এবারের শীতকালীন অধিবেশন হবে তা নিয়ে আলোচনা হয়। সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী এদিনের বৈঠকের পৌরহিত্য করেন। বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, পীযুষ গোয়েল, কংগ্রেস নেতা জয়রাম রমেশ, গৌরব গগৈ এবং প্রমোদ তিওয়ারি। তৃণমূলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সুদীপ ব্যানার্জি। ছিলেন এনসিপি নেতা ফৌজিয়া খান এবং আরএসপি নেতা এনকে প্রেমচন্দ্রন। সংসদের শীতকালীন অধিবেশন শুরু হবে ৪ ডিসেম্বর থেকে এবং শেষ হবে ২২ ডিসেম্বর। এবারের শীতকালীন অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। বেশ কয়েকটি বিল নিয়েও আলোচনা করা হবে। সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিষয়টি নিয়ে কথা বলেও জানা গিয়েছে।