দীক্ষা ভুঁইয়া: ত্রিপুরার ডিজিপি অনুরাগ ধনকড়ের সম্প্রতি রহস্যমৃত্যু। এর পর রাজ্য সরকারের তরফে নতুন ভারপ্রাপ্ত পুলিশ প্রধান হিসেবে জি. এস. রাও (আইপিএস, ত্রিপুরা ক্যাডার: ১৯৯৯)-কে নিয়োগ করা হয়েছে। তিনি বর্তমানে এডিজিপি অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড প্রভিশনিং পদে কর্মরত।
রাজ্য সরকারের সাধারণ প্রশাসন (পার্সোনেল অ্যান্ড ট্রেনিং) দফতরের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অবিলম্বে কার্যকর হওয়া এই নিয়োগ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। এই সময়ে জি. এস. রাও-ই রাজ্যের ডিরেক্টর জেনারেল অব পুলিশ (হেড অব পুলিশ ফোর্স)-এর দায়িত্ব পালন করবেন।
সোমবার আগরতলায় রাজ্য পুলিশ সদর দফতরে ডিজিপি অনুরাগ ধনকড়ের মৃত্যুর পরই এই নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে।
















