আজকাল ওয়েবডেস্ক: রেললাইনে কাটা পড়ে মৃত্যু হল অন্তত ৪ জনের। রবিবার দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মোরেনায়। একটি ট্রেনের তলায় পিষে যান তাঁরা।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এক রেল আধিকারিক জানিয়েছেন, ইঞ্জিনে আগুন লেগেছে- এমন গুজব ছড়িয়ে পড়তেই হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। আতঙ্কে ট্রেন থেকে লাইনে নেমে পড়েছিলেন ওই চার জন। তখনই এই বিপর্যয় ঘটে।
(বর্তমান যুগে খুব দ্রুত মানুষের কাছে খবর পৌঁছে যায়। কিন্তু এই দ্রুততার কারণে অনেক সময় সঠিক খবর পৌঁছনো যায় না। দ্রুত খবর পৌঁছতে গিয়ে অনেক সময় ভুল খবর বিভিন্ন গোষ্ঠী বা মানুষের মধ্যে প্রতিক্রিয়া তৈরি করে। আমরা চাই না দ্রুততার কারণে আপনার কাছে ভুল খবর পৌঁছক। তাই সময় নিয়ে সঠিক খবর পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। তাই নির্ভরযোগ্য খবরের মাধ্যম হিসেবে নজর রাখুন আজকাল ডট ইনে। এই খবরটি দ্রুত আপডেট করা হবে।)
















