আজকাল ওয়েবডেস্ক: রাস্তার ধারের দোকানে বসে চটি সেলাই করেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। যে দোকানে বসে এই কাজ তিনি শিখেছেন, তারপরেই ভাগ্য ফিরল চর্মকার রামচেটের। ক্রমেই বাড়ছে রাহুলের সেলাই করা সেই চটির দাম। তবে দাম যাই উঠুক, রামচেট সকলের দিক থেকেই মুখ ফেরাচ্ছেন। বাক্স ভর্তি টাকা দেখেও মুখের উপর সাফ জানিয়ে দিচ্ছেন, 'বেচব না'!
দিন কয়েক আগেই উত্তরপ্রদেশের সুলতানপুরে একটি মানহানির মামলার শুনানিতে যোগ দিতে যাচ্ছিলেন রাহুল। যাওয়ার পথে রামচেটের দোকানে কিছুক্ষণ সময় কাটান। সেখানে বসে শিখে নেন জুতো, চটি সেলাই করা। রামচেট, ছেলে রঘুরামের সঙ্গে কিছুক্ষণ গল্প করেন তিনি। জুতো সেলাই করে দৈনিক, মাসিক কত রোজগার হয়, তাও জানতে চান রাহুল। কংগ্রেস সাংসদের সঙ্গে কয়েক মিনিটের আলাপচারিতার পরেই এলাকায় রামচেটের কদর আরও বাড়ল।
সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে রামচেট জানিয়েছেন, রাহুল গান্ধীর সেলাই করা চটি কিনতে লক্ষ লক্ষ টাকা অফার করেছেন বহু মানুষ। কেউ পাঁচ লক্ষ, কেউ দশ লক্ষ টাকা দিয়ে চটিটি কিনতে চেয়েছেন। তবে কাউকেই তিনি চটিটি বিক্রি করবেন না বলে জানিয়েছেন। এমনকী যার চটি, তাঁকেও তিনি ফেরত দেবেন না। চটির মূল্য ফিরিয়ে দিয়ে, সেটি যত্নে তুলে রাখবেন রামচেট।
সুলতানপুরের চর্মকার আরও জানিয়েছেন, তাঁর দোকানে এখন বহু মানুষের ভিড় জমে। অনেকেই ডেকে খোঁজখবর নেন। রাহুল গান্ধী তাঁকে একটি জুতো সেলাইয়ের মেশিন উপহার দিয়েছেন। তাতে জুতো সেলাইয়ের কাজ আরও সহজে করতে পারছেন রামচেট। তাঁর কথায়, বর্তমানে তিনি এবং রাহুল গান্ধী পার্টনারশিপে এই দোকানের কাজ সামলাচ্ছেন।