আজকাল ওয়েবডেস্ক: আপনার বাড়ির পার্কিং জোনে রোজ কোনও না কোনও গাড়ি এসে পার্কিং করে চলে যায়? আর এতে কি আপনি বিরক্ত? রেহাই পেতে খুঁজছেন উপায়? তবে ভাইরাল ভিডিওর পদ্ধতিটি ব্যবহার করে দেখতে পারেন। নিশ্চিত আভিনব এই উপায়টি কাজে দেবেই । জেনে নিন উপায়টি...
বাড়ির পার্কিং জোনে প্রায় রোজই কেউ না কেউ এসে গাড়ি পার্ক করে চলে যেত। এতেই রীতিমতো বিরক্ত হয়ে উঠেছিলেন অস্ট্রেলিয়ার এক ব্যক্তি। তারপরেই তিনি বার করলেন যুগন্তকারী একটি উপায়। যা আগেই কেউ কোনওদিন ভাবে নি। তাঁর সমস্যা সমাধানের এই উপায়টি সোশ্যালমিডিয়া ব্যবহারকারীদের নজর কেড়েছে। এক্স হ্যান্ডেলে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, পার্কিং স্পটে গাড়ি পার্ক করার পর চালক দরজা খুলে বেরানোর সময় আচমকাই ভিজে যাচ্ছেন। কারণ পার্কিং স্পটে বিশেষ ঝর্ণার ব্যবস্থা করেছিলেন ওই ব্যক্তি। তাতেই কেউ গাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে আসা মাত্রই ভিজে যাচ্ছিলেন। ফলে স্বাভাবিকভাবেই গাড়ি থেকে বেরিয়ে আসা ব্যাক্তিরা ফের ভিতরে ঢুকে যাচ্ছিলেন। কেউ আবার কিছু বুঝতে না পেরে চমকে উঠছিলেন। তারপর এদিক ওদিক দেখে গোটা ঘটনা বোঝার চেষ্টা করছিলেন।
ভিডিওটির কমেন্টে মজার মজার প্রতিক্রিয়া এসেছে। সকলেই ওই ব্যক্তির বুদ্ধির প্রশংসা করেছেন। অনেকে আবার লিখেছেন, তাঁরাও এই অভিনব উপায়টি ব্যবহার করে দেখবেন।
