আজকাল ওয়েবডেস্ক: সূর্যের প্রথম ছবি শেয়ার করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর মহাকাশযান আদিত্য-এল ওয়ান। সোলার আল্ট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপ অতিবেগুনী তরঙ্গদৈর্ঘ্যের কাছাকাছি সূর্যের প্রথম পূর্ণ-ডিস্ক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে ইসরো। ২০০ থেকে ৪০০ ন্যানোমিটারের তরঙ্গদৈর্ঘ্যের পরিসীমা কভার করে, সূর্যের আলোকমণ্ডল এবং ক্রোমোস্ফিয়ারের ছবি পাঠিয়েছে আদিত্য এল ওয়ান।
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা সূত্রে খবর, সূর্যের সম্পর্কে বিস্তারিত জানতে এই স্তরগুলি সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। মহাকাশের আবহাওয়া এবং পৃথিবীর জলবায়ুর উপর গভীর প্রভাব ফেলতে পারে এগুলি। বায়ুমণ্ডলের বিশদ পর্যবেক্ষণ প্রদানের জন্য এগারোটি ভিন্ন ফিল্টার ব্যবহার করে, যা সূর্যের দাগ, প্লেজ অঞ্চল এবং শান্ত সূর্যের মতো বৈশিষ্ট্যগুলি প্রকাশ করে। এই ফিল্টারগুলির মাধ্যমে বিজ্ঞানীরা চৌম্বকীয় সৌর বায়ুমণ্ডলের গতিশীল সংযোগ এবং পৃথিবীর জলবায়ুতে সৌর বিকিরণের প্রভাবগুলি সম্পর্কে গবেষণা করতে পারবেন।