তেল-ঝাল সব বাদ, বিনা মশলায় বানিয়ে ফেলুন উত্তম কুমারের পছন্দের সুপ্রিয়া দেবীর এই বিখ্যাত মুরগির রেসিপি! জানুন এর নেপথ্যের কাহিনিও
নিজস্ব সংবাদদাতা
২৬ জুলাই ২০২৬ ১৭ : ৫০
শেয়ার করুন
1
7
মুরগি মানেই ঝাল, ঝাল, কষা, অতিরিক্ত মশলার ব্যবহার, ইত্যাদি। যদিও আজকাল অনেকেই স্টু, সেদ্ধ করে স্যালাড হিসেবেও মাংস খেয়ে থাকেন। কিন্তু এসব বাদ দিয়ে পুষ্টিকর ভাবে যদি মাংস খেতে চান তাহলে বানিয়ে ফেলতে পারেন সুপ্রিয়া দেবীর অন্যতম জনপ্রিয় রেসিপি, বিনা মশলায় মাংস। ছবি- সংগৃহীত
2
7
উত্তম কুমার যখন প্রথমবার হৃদরোগে আক্রান্ত হন, তখন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, সমস্ত বিধিনিষেধ মেনে চলতে গিয়ে সুপ্রিয়া দেবী এই বিনা মশলায় চিকেন বানানো শুরু করেন। জেনে নিন সেই পদের রেসিপি। ছবি- সংগৃহীত
এবার একটি কড়াইয়ে ধুয়ে রাখা মুরগির মাংস নিয়ে নিন। তাতে দিয়ে দিন পেঁয়াজ। না কুচিয়ে কাটবেন না। একটি পেঁয়াজকে স্রেফ চার টুকরো করুন। এবার কতটা মাংস আছে, সেই পরিমাণ পেঁয়াজ নিন। সঙ্গে দিন একই ভাবে কাটা টমেটো, আদা বাটা, গোটা রসুন, চিরে রাখা গোটা লঙ্কা, নুন, চিনি এবং সাদা তেল। এবার সবটা একসঙ্গে ভাল করে মেখে নিন। ছবি- সংগৃহীত
5
7
এবার গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিন। প্রথম ১০ মিনিট হাইফ্লেমে রান্না করুন। ভাল করে কষান। এবার ঢাকা দিয়ে আঁচ একটু কমিয়ে দিন। মিনিট পাঁচেক পর খুলে দেখুন মাংস থেকে জল ছেড়েছে। সেটা আবার কষান। তারপর আঁচ একদল কমিয়ে ফের ঢাকা দিয়ে দিন। ছবি- সংগৃহীত
6
7
মিনিট ১৫ পর ঢাকনা খুলে আবার কষাতে থাকুন। তারপর দুই কাপ গরম জল যোগ করুন। তারপর আবার ভাল করে ফুটিয়ে ঝোল ঘন করে নিন। চাইলে একটু ধনেপাতা কুচি দিতে পারেন, না দিলেও চলে। ছবি- সংগৃহীত
7
7
এই পদ ভাত, রুটি বা পাউরুটি সব কিছুর সঙ্গেই খাওয়া যায়। কোনও মশলা ছাড়া, হালকা চিকেনের এই ঝোল যেমন সুস্বাদু হয়, তেমনই এই পুষ্টিগুণ।ছবি- সংগৃহীত