বিশ্বের সবচেয়ে ধনী পরিবার। এক পরিবারের একাধিক সদস্য বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকার প্রথমেই জায়গা করে নিয়েছেন। সম্পত্তির যা পরিমাণ, তা জানলেই চক্ষু চড়কগাছ হবে সকলের।
2
10
বিশ্বের প্রথম দশজন সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় রয়েছে ওয়াল্টন পরিবারের তিন সদস্য। তিনজনেই সম্পর্কে ভাই-বোন।
3
10
ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় সাম্প্রতিককালে বদল ঘটেছে। প্রথম ১০ জন সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় রয়েছেন ওয়ালটন পরিবারের তিনজন সদস্য।
4
10
জিম ওয়ালটন, রব ওয়ালটন, অ্যালিস ওয়ালটন। ওয়ালটন পরিবারের মোট সম্পত্তির পরিমাণ ৫৪৫ বিলিয়ন ডলার। গ্রিস, হাঙ্গেরি, ইরানের মতো একাধিক দেশের মোট অর্থনৈতিক সম্পদের চেয়ে বেশি সম্পত্তি রয়েছে এই পরিবারে। ভারতীয় মুদ্রায় যা ৪৮ হাজার ৫২১ কোটি ৯৩ লক্ষ ২০ হাজার টাকা।
5
10
স্যাম ওয়ালটনের বড় ছেলে জিম ওয়ালটন। তিনিই ওয়ালটন পরিবারের সবচেয়ে ধনী সদস্য। তাঁর সম্পত্তির পরিমাণ ১৫.৮ বিলিয়ন ডলার।
6
10
ওয়ালমার্ট সংস্থার প্রাক্তন চেয়ারম্যান রব ওয়ালটনের মোট সম্পত্তির পরিমাণ ১৫.৪ বিলিয়ন ডলার। একবছরেই তাঁর সম্পত্তির পরিমাণ ২ বিলিয়ন ডলার বেড়েছে।
7
10
অন্যদিকে তুতো বোন অ্যালিস ওয়ালটন বিশ্বের সবচেয়ে ধনী মহিলা। তাঁর একার সম্পত্তির পরিমাণ ১৫৪ বিলিয়ন ডলার। স্যাম ওয়ালটনের নাতি লুকাস ওয়ালটন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় ৩৩ নম্বরে রয়েছেন।
8
10
জন ওয়ালটনের স্ত্রী ক্রিস্টি ওয়ালটন প্রথম ১০০ জনের তালিকায় জায়গা করে নিয়েছেন। তাঁর সম্পত্তির পরিমাণ ২৫.৪ বিলিয়ন ডলার।
9
10
ওয়ালটন পরিবারের মূল আয়ের উৎস হল ওয়ালমার্ট সংস্থা। স্যাম ওয়ালটন ১৯৬২ সালে এই সংস্থা চালু করেন। ২০২৪ সালে এই প্রতিষ্ঠানের শেয়ারের দাম ৮০% বৃদ্ধি পেয়েছে। এর ফলে তাঁদের সম্পদ মাত্র ১২ মাসে ১৭২.৭ বিলিয়ন ডলার বেড়ে গেছে।
10
10
জানা গেছে, নুন, হলুদ বিক্রি করা থেকেই স্যাম ওয়ালটনের পথচলা শুরু হয়েছিল। কয়েক বছর পর ওয়ালমার্ট প্রতিষ্ঠা করেন। মিনিটে ৩ কোটি আয় করে ওয়ালটন পরিবার।