বুকের বাঁদিকেই থাকে হৃদয়, সত্যিই? ওয়ার্ল্ড হার্ট ডে-তে এই ৭ জিনিস না জানলে বিরাট মিস!
নিজস্ব সংবাদদাতা
২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৩ : ১৭
শেয়ার করুন
1
6
আপনার হৃদয় কোথায়? এই প্রশ্ন শুনেই সাধারণত মানুষ বুকের বাঁদিক দেখান। কিন্তু সত্যিই কি মানুষের হৃদয় বুকের বাঁদিকে থাকে? না। এই বহুল প্রচলিত ধারণা মোটেই সঠিক নয়। তাহলে কোথায় থাকে হার্ট? ছবি- সংগৃহীত
2
6
বুকের ঠিক মাঝে থাকে হৃদয়। দুই ফুসফুসের মাঝে অবস্থিত মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। যদিও হৃদয় সামান্য বাঁদিক ঘেঁষা এবং বেকানো। ছবি- সংগৃহীত
3
6
হৃদয় শরীরের যে জায়গায় থাকে, সেটাকে মিডিয়াসটিনাম বলে। ব্রেস্টবোনের পিছনে এবং ডায়াফ্রাগমের উপর থাকে হার্ট। মানবদেহকে যদি ভাগ করা হয়, তাহলে হার্ট বাঁদিক ঘেঁষে থাকবে, তবে তার একটা অংশ ডানদিকের ভাগেও পড়বে। ফলে হৃদয় পুরোপুরি শরীরের বাঁদিকে অবস্থিত এটা বলা যায় না। ছবি- সংগৃহীত
4
6
এমনকী হৃদয় একদম সোজা অবস্থাতেও নেই। সামান্য একটু বেকানো অবস্থায় থাকে। বাঁদিকের দিকে ঢাল এবং ডানদিক আর নিচের দিকটা উঁচু হয়ে থাকে। ছবি- সংগৃহীত
5
6
আপনার হাতের মুঠোর সমান আপনার হৃদয়ের আকার। যদিও সেটা শরীরের সাইজ, বয়স, ইত্যাদির উপর নির্ভর করে। ছবি- সংগৃহীত
6
6
হৃদয়ের দুটো ভাগ থাকলেও, দুই ভাগের সম্পূর্ণ আলাদা কাজ থাকলেও এটি একটি অঙ্গ হিসেবে কাজ করে। হৃদয়ের দুই ভাগের মাঝে একটি মাংসের দেওয়াল রয়েছে যেটাকে সেপ্টাম বলা হয়।ছবি- সংগৃহীত