পশ্চিম এশিয়ায় অস্থিরতা অব্যাহত। যার জেরে বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতির সম্মুখীন হয়েছে প্রায় সব দেশ। এবার ভারতেও বিভিন্ন জিনিসের দাম বাড়তে চলেছে।
2
9
নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি আগেই হয়েছে। এবার মদের দাম বাড়তে চলেছে। খুব শিগগিরই বাড়তে পারে ওয়াইন ও বিয়ারের দাম।
3
9
ইতিমধ্যেই একাধিক বিয়ার কোম্পানির তরফে কেন্দ্রকে দাম বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে। পুরনো দামে বিয়ার বিক্রি করতে বিপুল ক্ষতির সম্মুখীন হচ্ছে বলেও জানিয়েছে তারা।
4
9
বিয়ার কোম্পানিগুলি জানিয়েছে, অ্যালুমিনিয়াম ক্যান, পরিবহনের খরচ এবং প্যাকেজিং ব্যায়বহুল হয়ে যাওয়ায় বিয়ারের দাম বাড়াতে ইচ্ছুক তারা।
5
9
ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চূড়ান্ত চুক্তি না হওয়ায়, হরমুজ প্রণালী এখনও অবরুদ্ধ। এই আবহে গ্যাসের ঘাটতি দেখা গেছে বিভিন্ন দেশে।
6
9
গ্যাসের ঘাটতি দেখা যাওয়ায় কাঁচের কারখানায় কাজ ব্যাহত হচ্ছে। ফিরোজাবাদের একাধিক কারখানার কর্মীরা জানিয়েছেন, যথেষ্ট পরিমাণ কাঁচের সরবরাহ হচ্ছে না।
7
9
এর জেরে কাঁচের বোতলের উৎপাদন ৪০% কমে গেছে। ফলে কাঁচের বোতলের দাম ২০% বাড়িয়ে দিয়েছেন উৎপাদনকারীরা।
8
9
এমনকী যথা সময়ে অ্যালুমিনিয়াম ক্যানের সরবরাহ হচ্ছে না। পশ্চিম এশিয়ায় প্রয়োজনীয় যে সমস্ত সামগ্রী আসত, তা দেরিতে পৌঁছচ্ছে বিভিন্ন শহরে।
9
9
একাধিক বিয়ার কোম্পানি জানিয়েছে, মে মাসে ভারতে বিয়ার, ওয়াইন এবং বিদেশি মদের দাম ১৫ থেকে ২০% বাড়তে পারে।