সোমবারেই কেন হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি থাকে! গবেষণায় উঠে এল কোন চাঞ্চল্যকর তথ্য?
নিজস্ব সংবাদদাতা
২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৩ : ০৮
শেয়ার করুন
1
8
২৯ সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস। এর আগেই চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। গবেষণায় দেখা গিয়েছে, সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় সোমবারে সবচেয়ে বেশি হার্ট অ্যাটাক হয়!
2
8
ম্যানচেস্টারে ব্রিটিশ কার্ডিওভাসকুলার সোসাইটির (BCS) সম্মেলনে এই গবেষণা প্রতিবেদন পেশ করা হয়। কিন্তু কেন সোমবারেই এর ঝুঁকি বেশি থাকে?
3
8
গবেষণায় দেখা যায়, সোমবারে 'STEMI' (ST-segment elevation myocardial infarction)—অর্থাৎ হৃদপিণ্ডের প্রধান ধমনী সম্পূর্ণ ব্লক হয়ে যাওয়ার হার বেশি। ফলে মারাত্মক হার্ট অ্যাটাকের হারও উল্লেখযোগ্যভাবে বেশি।
4
8
চিকিৎসকদের মতে, এর পিছনে বেশ কিছু কারণ কাজ করতে পারে। প্রথমত, ছুটির আমেজ কাটিয়ে সপ্তাহের প্রথম দিনে কাজে ফেরার মানসিক চাপ।
5
8
এই অতিরিক্ত চাপের কারণে শরীরে 'কর্টিসল' বা স্ট্রেস হরমোনের মাত্রা বৃদ্ধি পায়, যা রক্তচাপ বাড়িয়ে দিয়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি তৈরি করে।
6
8
দ্বিতীয়ত, মানুষের শরীরের অভ্যন্তরীণ ঘড়ি বা ‘সার্কাডিয়ান রিদম’ (Circadian Rhythm)-এর প্রভাব। এর প্রভাবে ঘুম থেকে ওঠার পর শরীরের হরমোনের ভারসাম্য ও রক্তে প্লেটলেটের কার্যকারিতা এমনভাবে পরিবর্তিত হয়, যা হৃৎপিণ্ডের ওপর চাপ সৃষ্টি করে।
7
8
তাছাড়া, উইকেন্ডে জীবনযাত্রার অনিয়ম, অতিরিক্ত খাওয়া-দাওয়া বা মাদক সেবনের প্রভাবও সোমবারে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।
8
8
চিকিৎসকদের পরামর্শ, সপ্তাহের নির্দিষ্ট কোনও দিন নয়, বরং সুস্থ জীবনধারা বজায় রাখতে প্রতিদিনের খাদ্যভ্যাস ও মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি।