সাধারণ জ্ঞান কেবল আড্ডার টেবিলে বা তর্কের খাতিরেই নয়, বুদ্ধিমত্তার পরিচয় দিতেও কাজে লাগে। এই জ্ঞান অর্জন করতে প্রয়োজন নিয়মিত চর্চার। আজ তেমনই এক অজানা তথ্যের মুখোমুখি হওয়া যাক। তাতে আপনার ভাবনার পরিধি কিঞ্চিৎ বাড়তে পারে।
2
8
আচ্ছা, কখনও ভেবে দেখেছেন কি, বিশ্বের ঠিক কেন্দ্রবিন্দুতে কোন দেশ রয়েছে? উত্তরটি জানা থাকলে আপনাকে একজন প্রতিভাধর বলতেই হয়। আর জানা না থাকলেও কুছ পরোয়া নেই, উত্তরটি লুকিয়ে আছে এই প্রতিবেদনেই।
3
8
ভৌগোলিক পরিভাষায় পৃথিবীর একেবারে কেন্দ্রে অবস্থিত দেশটির নাম ঘানা। তবে একটু গভীরে গেলে দেখা যাবে, বৈজ্ঞানিক ও গাণিতিক নিয়মে পৃথিবীর আসল কেন্দ্রবিন্দুটি হলো 0°N 0°E (০ ডিগ্রি অক্ষাংশ ও ০ ডিগ্রি দ্রাঘিমাংশ)।
4
8
বাস্তবে সেখানে কোনও ভূখণ্ড বা দেশ নেই। রয়েছে আটলান্তিক মহাসাগরের বিস্তীর্ণ জলরাশি। বিজ্ঞানীরা একে একটি কাল্পনিক বিন্দু হিসেবেই চিহ্নিত করে থাকেন।
5
8
তাহলে ঘানাকে 'পৃথিবীর কেন্দ্রের দেশ' বলা হয় কেন? রহস্যটি লুকিয়ে আছে দূরত্বের হিসাবে।
6
8
ওই কাল্পনিক কেন্দ্রবিন্দু থেকে পৃথিবীর সবচেয়ে কাছের স্থলভাগ বা দেশ হলো আফ্রিকা মহাদেশের ঘানা। মহাসাগরের সেই শূন্য বিন্দুটি থেকে ঘানার দূরত্ব মাত্র ৩৮০ মাইল।
7
8
সহজ কথায়, মানচিত্রে পৃথিবীর কেন্দ্র থেকে যেকোনও স্থানের দূরত্ব মাপার জন্য ঘানাকেই প্রধান 'ল্যান্ডমার্ক' বা সূচক হিসেবে ব্যবহার করা হয়।
8
8
এই ভৌগোলিক নৈকট্যের কারণেই ঘানা পেয়েছে পৃথিবীর কেন্দ্রস্থলে থাকার এক অনন্য তকমা।