ফোন নম্বর ছাড়াই হোয়াটসঅ্যাপে লগ ইন! তাও আবার সম্ভব নাকি! এখনও এমনটাই ধারণা অধিকাংশ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর। কিন্তু জানেন কি ফোন নম্বর ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে।
2
8
বর্তমানে হোয়াটসঅ্যাপে লগ ইন করার জন্য ফোন নম্বর প্রয়োজন হয়। কিন্তু গত কয়েক বছর ধরেই হোয়াটসঅ্যাপ নতুন একটি ফিচার নিয়ে কাজ করছে। এই ফিচারটি চালু হলে ব্যবহারাকারীদের আর ফোন নম্বর শেয়ার করতে হবে না।
3
8
২০০৯ সাল থেকে ফোন নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট তৈরি করা এবং লগ ইন করার পদ্ধতি চালু রয়েছে। নতুন ফিচার এলে, এই লগ ইন করার পদ্ধতিটি বদলে যাবে।
4
8
জানা গেছে, হোয়াটসঅ্যাপে লগ ইন করার জন্য ইউজার নেম পদ্ধতি চালু হতে চলেছে। যেমন টুইটার ও ইনস্টাগ্রামে ইউজার নেম পদ্ধতি রয়েছে, ঠিক সেরকমই।
5
8
অ্যান্ড্রয়েড বিটা ভার্সনে এই ফিচারটি পরীক্ষা করে দেখা হচ্ছে। ইউজার নেম ব্যবহারের জন্য কিছু শর্ত রয়েছে। প্রতিটি ইউজার নেমে কমপক্ষে একটি অক্ষর থাকতে হবে। a থেকে z পর্যন্ত ছোটহাতের অক্ষরে ইউজার নেম তৈরি করতে হবে।
6
8
অক্ষর ছাড়াও স্পেশাল সাইন, নম্বর দিয়েও ইউজার নেম তৈরি করতে পারবেন। এই ফিচারটি হোয়াটস অ্যাপ অ্যান্ড্রয়েড বিটা 2.25.28.12-এ দেখা গেছে।
7
8
আগে বিটা ভার্সনে থাকা ফিচারগুলি টেস্ট করে। বর্তমানে ইউজারনেম রিজার্ভেশন ফিচারটি শুধুমাত্র বিটা ভার্সনে পাওয়া যাচ্ছে।
8
8
নতুন এই ফিচার রিলিজ হতে কিছুটা সময় লাগতে পারে। এই ফিচার কবে আনা হবে, তা নিয়ে এখনও কোনও তথ্য প্রকাশ করেনি হোয়াটসঅ্যাপ।