আজকাল ব্যক্তিগত ও পেশাগত অনেক গুরুত্বপূর্ণ কথোপকথন হোয়াটসঅ্যাপের মাধ্যমে হয়। তাই ভুল করে হোয়াটসঅ্যাপ চ্যাট ডিলিট হয়ে গেলে দুশ্চিন্তা হওয়াটা স্বাভাবিক।
2
10
কিছু সহজ উপায় জানলে সেই মেসেজ আবার ফিরে পাওয়া সম্ভব। বিশেষজ্ঞরা বলেন, মূলত ব্যাকআপ থাকলেই চ্যাট রিকভার করা সবচেয়ে সহজ।
3
10
গুগল ড্রাইভ বা আইক্লাউড ব্যাকআপ থেকে রিস্টোর সবচেয়ে সহজ এবং কার্যকর উপায়। যদি আগে থেকে ব্যাকআপ চালু থাকে, তাহলে প্রথমে হোয়াটসঅ্যাপ আনইনস্টল করুন। আবার ইনস্টল করে নিজের নম্বর দিয়ে লগ ইন করুন। তখন 'রেস্টোর' অপশন আসবে, সেটিতে ক্লিক করুন। এভাবে গুগল ড্রাইভ (অ্যানড্রয়েড) বা আইক্লাউড (আইফোন) থেকে পুরনো সব চ্যাট ফিরে আসবে।
4
10
অনেকেই জানেন না, হোয়াটসঅ্যাপ ফোনে নিজেও ব্যাকআপ রেখে দেয়। অ্যানড্রয়েড ফোনে প্রতিদিন অটোমেটিক লোকাল ব্যাকআপ তৈরি হয়, যা কয়েকদিন পর্যন্ত থাকে।
5
10
ফোনের ফাইল ম্যানেজারে গিয়ে পুরনো ব্যাকআপ ফাইল ব্যবহার করে চ্যাট ফিরিয়ে আনা সম্ভব।
6
10
ব্যাকআপ না থাকলে কী করবেন? যদি কোনও ব্যাকআপই না থাকে, তাহলে চ্যাট ফেরত পাওয়া কঠিন হয়ে যায়।
7
10
তবে কিছু ক্ষেত্রে থার্ড-পার্টি রিকভারি সফটওয়্যার ব্যবহার করা যেতে পারে। অথবা যার সঙ্গে চ্যাট হয়েছিল, তাকে মেসেজ ফরওয়ার্ড করতে বলা যেতে পারে।
8
10
বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত ব্যাকআপ রাখা খুবই জরুরি। কারণ ব্যাকআপ থাকলেই সম্পূর্ণ চ্যাট ফিরে পাওয়া সম্ভব।
9
10
রিস্টোর করার সময় নতুন কিছু মেসেজ হারিয়ে যেতে পারে, সেটাও মাথায় রাখতে হবে।
10
10
ভুল করে হোয়াটসঅ্যাপ চ্যাট ডিলিট হয়ে গেলে ভয় পাওয়ার কিছু নেই। খুব সহজ তিন উপায়ের মাধ্যমে সহজেই মেসেজ ফিরে পাওয়া যায়। তবে সবচেয়ে নিরাপদ উপায় হল নিয়মিত ব্যাকআপ রাখা।