মার্চের শেষভাগে একটানা দুর্যোগের ঘনঘটা। উত্তর থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় একটানা বৃষ্টি, বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। যার জেরে সতর্কতাও জারি রয়েছে সব জেলায়।
2
10
বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা।
3
10
আগামিকাল বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই।
4
10
আগামী শুক্রবার, শনিবার টানা দু'দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
5
10
শুক্রবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কমলা সতর্কতা জারি রয়েছে। ওইদিন বাকি জেলাগুলিতে এবং শনিবার সব জেলায় হলুদ সর্তকতা জারি রয়েছে।
6
10
আগামী রবিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা জারি রয়েছে।
7
10
আগামী সোমবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
8
10
আজ ও আগামিকাল উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট কম থাকবে। যদিও বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা জারি রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে।
9
10
আগামী শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি, ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি কমলা সতর্কতা।
10
10
আগামী শনিবার ও রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা।