টানা সাতদিন। বাংলা জুড়ে ঝড়বৃষ্টির দাপট জারি থাকবে। শুক্রবার থেকেই কমবে রাতের তাপমাত্রাও। মার্চের মাঝামাঝি সময়ে বাংলায় ভ্যাপসা গরম থেকে খানিকটা স্বস্তি পাওয়া যাবে।
2
8
আজ বুধবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে হলুদ সর্তকতা জারি রয়েছে।
3
8
আগামিকাল বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে। বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই।
4
8
শুক্রবার থেকে ঝড়বৃষ্টির দাপট বাড়বে দক্ষিণবঙ্গে। ওইদিন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।
5
8
পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি রয়েছে।
6
8
আগামী শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ঝড়, শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব জেলায় জারি রয়েছে কমলা সতর্কতা। আগামী রবিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার হলুদ সর্তকতা জারি রয়েছে।
7
8
আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সোমবার ও মঙ্গলবার কোনও জেলায় সতর্কতা জারি হয়নি।
8
8
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী সাতদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় হালকা ও কমলা সতর্কতা জারি রয়েছে।