বৃহস্পতিবার রথযাত্রা। ওই দিন থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় ফের বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাল আলিপুর আবহাওয়া দপ্তর।
2
14
আবহাওয়াবিদ সৌরিশ ব্যানার্জি জানিয়েছেন, বঙ্গোপসাগরের নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে। উত্তর উড়িষ্যা উপকূল ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে বর্তমানে অবস্থান নিম্নচাপটির। এর অভিমুখ উত্তর-পশ্চিম দিকে। আগামী দু’দিনে এটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে।
3
14
নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় সমুদ্র উত্তাল থাকবে। তাই বুধ থেকে ১৮ জুলাই শনিবার পর্যন্ত সমুদ্রে যেতে মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
4
14
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের চারটি জেলাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
5
14
দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাতে ভারী বৃষ্টির পাশাপাশি হলুদ সর্তকতা জারি করা হয়েছে। কলকাতা ও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতে বিক্ষিপ্তভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
6
14
সৌরিশ জানিয়েছেন, বৃহস্পতিবার রথযাত্রার দিন থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বেশ কিছু এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির তীব্রতা বাড়তে পারে দক্ষিণবঙ্গে।
7
14
অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া তে। এই জেলাগুলিতে এক জায়গায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা।
8
14
কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি এবং বাকি সব জেলায় কয়েক পশলা বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি। শুক্রবারও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। শনিবার থেকে কমবে বৃষ্টি।
9
14
বৃহস্পতিবার কলকাতায় কয়েক দফায় বৃষ্টি হবে। হালকা মাঝারি বৃষ্টি বেশি হলেও সারাদিনে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। শুক্রবারেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
শুক্রবার ও শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পাশাপাশি হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
12
14
রবিবার পাহাড়ে অতিসতর্কতা জারি করা হয়েছে। কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তরের পাঁচ জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে প্রায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
13
14
আগামী সোমবারেও অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরের পাঁচ জেলাতেই। কমলা সতর্কতা জারি থাকবে। মঙ্গলবারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
14
14
তবে হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তরের পাঁচ জেলায়। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ও ভারী বৃষ্টির পাশাপাশি হলুদ সতর্কতা জারি করা হয়েছে।