পুজোর আগে স্কুলের মিড ডে মিলেও চমক। পড়ুয়াদের জন্য বিশেষ উপহার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। উৎসবের আবহেই মিড ডে মিলের মেনুতে বদল আনলেন তিনি।
2
6
রোজের একঘেয়ে মেনু নয়। এবার মিড ডে মিলে পড়ুয়াদের পাতে পড়ল মাছ, রসগোল্লা। এক হাজারের বেশি পড়ুয়াদের মুখে হাসি ফুটিয়েছেন মুখ্যমন্ত্রী।
3
6
জানা গিয়েছে, গত মঙ্গলবার মধ্য হাওড়ার ব্যাঁটরা মধুসূদন পাল চৌধুরী বিদ্যালয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই স্কুলে ‘সারথি’ প্রকল্পে সাইকেল বিতরণ করার কর্মসূচি ছিল তাঁর।
4
6
সেদিনই স্কুলের পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর দিনই পড়ুয়াদের জন্য বিশেষ উপহার পাঠান তিনি।
5
6
গতকাল বুধবার হাওড়ার এই স্কুলে মিড ডে মিলের জন্য মাছ, মিষ্টি পাঠান মুখ্যমন্ত্রী। ১২০০ জন পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকাদের জন্য মাছ ও রসগোল্লা পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রীর তরফে।
6
6
এখানেই শেষ নয় মুখ্যমন্ত্রীর উপহার। হাওড়ার ওই স্কুলে মিড ডে মিলের কাজে নিযুক্ত ছয়জন মহিলা কর্মচারী। তাঁদের প্রত্যেকের জন্য ৫০০ টাকা করে পুজোর উপহার পাঠিয়েছেন শুভেন্দু অধিকারী।