১৬ অক্টোবরের মধ্যেই ২০ শতাংশ ডিএ এবং বেতন পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা। মালদার মানিকচকের সভা থেকে ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
2
10
এর বহু আগেই মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন এবার মোট ৩৮ শতাংশ ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। এবার সেই কথাতেই ফের সিলমোহর এল।
3
10
চলতি বছরে রাজ্যে ক্ষমতা বদলের পর রাজ্য বাজেটেই এই ডিএ-র বিষয়ে জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তার সঙ্গে সহমত পোষণ করেছিলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।
4
10
বহুদিন ধরেই রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে প্রচুর ক্ষোভ জমা ছিল। তারা নতুন সরকারের দিকেই তাকিয়ে ছিলেন।
5
10
রাজ্যে ক্ষমতায় আসার পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন বকেয়া ডিএ। এবিষয়ে বাজেট বরাদ্দ হয়েছে গিয়েছে বলেও তিনি জানিয়েছিলেন।
6
10
পুজোর আগে রাজ্য সরকারি কর্মচারীরা কবে ডিএ পাবেন তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। তবে এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন দিন।
7
10
১৬ অক্টোবর ষষ্ঠী। সেদিনই রাজ্য সরকারি কর্মচারীরা তাদের ডিএ পাবেন। সঙ্গে থাকবে বেতনও।
8
10
এবারে পুজোয় সপ্তমী দুদিন। ফলে তার আগেই রাজ্য সরকারি কর্মচারীদের ঘরে ঢুকবে বকেয়া ডিএ। তাদের এতদিনের অপেক্ষার এবার অবসান হল।
9
10
কেন্দ্র সরকারের সঙ্গে রাজ্যে ডিএ পার্থক্য অনেকটা। এবার সেটা খানিকটা হলেও কমবে বলেও মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।
10
10
বৃহস্পতিবার মালদায় মুখ্যমন্ত্রীর সভা ছিল। সেখান থেকেই তিনি ডিএ-র দিনক্ষণ ঘোষণা করে দিলেন।