অবিশ্বাস্য হারে কমছে সোনার দাম। বছর শেষে সোনার দামে বিরাট স্বস্তি মধ্যবিত্তের। গত কয়েকদিন ধরেই হু হু করে কমেছে ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম। তবে আরও চমক রয়েছে আগামী কয়েকদিনের মধ্যেই।
2
8
মার্কেট ট্রেন্ড ও বিভিন্ন বিনিয়োগ সংস্থার মতে, আগামী কয়েকদিনের মধ্যেই সোনার দাম আরও কমতে চলেছে। তবে বছরের একেবারে শেষে আবারও সোনার দাম বাড়তে পারে।
3
8
১৪ মাসের মধ্যে নভেম্বরে সোনার দামে রেকর্ড হারে পতন হল। জানুয়ারিতে ১০ গ্রাম সোনার দাম ছিল এক লক্ষ ৮০ হাজার টাকা। নভেম্বরে যা কমে দাঁড়িয়েছে এক লক্ষ ১৪ হাজার টাকা।
4
8
মার্কেট এক্সপার্টদের মতে, আগামী কয়েকদিনের মধ্যেই সোনার দামে আরও কমতে চলেছে ভারতে। কারণ আন্তর্জাতিক বাজারেও সোনার বাজারে বড়সড় ধস নামতে চলেছে।
5
8
কেন সোনার দাম একটানা নিম্নমুখী? ওয়াকিবহাল মহলের অনুমান, মার্কিন ফেডারেল রিজার্ভ ও সুদের হার এর অন্যতম কারণ। ফেডারেল রিজার্ভের কড়া অবস্থান এবং সুদের হার বাড়ার সম্ভাবনায় সোনার চাহিদা কমছে।
6
8
সোনা থেকে কোনো সুদ পাওয়া যায় না, তাই সুদের হার বাড়লে সোনা ধরে রাখার খরচ ও সুযোগ-ব্যয় বেড়ে যায়। পাশাপাশি মার্কিন ডলারের শক্তি ও বন্ডের আয় আরেকটি কারণ। মার্কিন ডলার শক্তিশালী হওয়ায় অন্যান্য মুদ্রায় সোনা কেনা ব্যয়বহুল হয়ে উঠছে। পাশাপাশি সরকারি বন্ডের আয় বাড়ায় বিনিয়োগকারীরা বন্ডের দিকে ঝুঁকছেন।
7
8
২০২৬ সালের শুরুতে সোনার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছনোর পর অনেক বিনিয়োগকারী লাভ তুলে নিতে বিক্রি শুরু করেছেন। ফিউচার্স মার্কেটেও বিক্রির চাপ রয়েছে। এর জেরেই সোনার দামে একটানা ধস নামছে।
8
8
তবে আগামী কয়েকদিনের মধ্যেই সোনার দাম এক লক্ষ টাকার নীচে নামবে কিনা, তা নিশ্চিত জানায়নি ওয়াকিবহাল মহল। সোনার দাম আগামী কয়েক সপ্তাহে কমলেও, আগামী বছরের শুরুতেই আবারও ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা বেশি।