রাজ্যে পালাবদলের পরে প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে বিজেপি সরকার। নতুন সরকার বাজেটে রাজ্যবাসীর জন্য কী করে সেদিকে থাকবে নজর। তার আগে এক নজরে দেখে নেওয়া যাক তৃণমূল সরকারের শেষ অন্তর্বর্তী বাজেটের হালহকিকত।
2
10
গত ৫ ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেট পেশ করেছিলেন পশ্চিমবঙ্গের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ৪ লক্ষ ৬ হাজার কোটি টাকার অন্তর্বর্তী বাজেট পেশ করেছিল তৃণমূল সরকার।
3
10
রাজ্যের সরকারি কর্মীদের জন্য ৪ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হল অন্তর্বর্তী বাজেটে।
4
10
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। অনুদান বাড়ানো হয়েছিল ৫০০ টাকা। অসংরক্ষিত শ্রেণির মহিলাদের ১৫০০ টাকা এবং তফশিলি জাতি-উপজাতির মহিলাদের প্রতি মাসে ১৭০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল।
5
10
বারুইপুরে ‘কালচারাল সিটি’, রাজ্যে ছ’টি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইকোনমিক করিডর, ক্ষুদ্র, কুটির এবং মাঝারি (এমএসএমই) শিল্পের জন্য পাঁচটি নতুন ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরির কথা ঘোষণা করা হয়েছিল।
6
10
বিক্ষোভ প্রতিবাদের পরে আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়কদের ভাতা বৃদ্ধি করা হয়েছিল ১০০০ টাকা। অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়কদের মৃত্যু হলে পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছিল। মোট ২৮০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল।
7
10
১৫ অগস্ট থেকে মাধ্যমিক পাশ বেকারদের জন্য ‘বাংলার যুব সাথী’ প্রকল্প চালু করা হয়। পরে তা এপ্রিল মাস থেকে চালু করা হয়। ২১-৪০ বছর বয়সি মাধ্যমিক পাশ যুবক যুবকদের মাসে ১৫০০ টাকা ভাতা দেওয়া কথা ঘোষণা করা হয়েছিল সর্বোচ্চ পাঁচ বছরের জন্য।
8
10
সিভিক ভলান্টিয়ার এবং গ্রিন পুলিশদের বেতন মাসে ১০০০ টাকা করে বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল। বরাদ্দ করা হয় মোট ১৫০ কোটি।
9
10
শিক্ষাবন্ধুদের ভাতা বাড়ানো হয় ১০০০ টাকা। গিগকর্মীদের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনার ঘোষণা করা হয়। সপ্তম পে কমিশনের ঘোষণা করেন চন্দ্রিমা।
10
10
অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা পশ্চিমবঙ্গ ‘হেল্থ স্কিম’-এর আওতায় ২ লক্ষ টাকা পর্যন্ত যে ‘ক্যাশলেস’ স্বাস্থ্য পরিষেবা পান, তার ৭৫ শতাংশ ‘ক্যাশলেস’ পরিষেবার আওতায় আনার কথা ঘোষণা করা হয়েছিল।