রাজ্যে পালাবদলের পরেই সরকারি কর্মীদের জন্য খুশির হাওয়া নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাজেটে ২০ শতাংশ ডিএ ঘোষণা করা হয়েছে।
2
11
এর আগে রাজ্যে সরকারি কর্মীরা ১৮ শতাংশ হারে ডিএ পেতেন। নতুন সরকার আরও ২০ শতাংশ অতিরিক্ত ডিএ ঘোষণা করেছে। মোট ৩৮ শতাংশ ডিএ পাবেন কর্মীরা।
3
11
এবার দুর্গাপুজোর আগে রাজ্যের সরকারি কর্মীদের আরও সুখবর দিলেন শুভেন্দু। তিনি জানিয়েছেন, সাধারণ সময়ের আগেই অক্টোবর মাসের বেতন কর্মীদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
4
11
কয়েকদিন আগে ভবানী ভবনে রাজ্য পুলিশের একটি অনুষ্ঠানে গিয়ে তিনি ঘোষণা করেন যে, অতিরিক্ত ২০% মহার্ঘ ভাতা (DA) এবং অক্টোবর মাসের বেতন আগাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
5
11
রাজ্যের তরফে আগেই জানানো হয়েছিল যে, অক্টোবর মাস থেকেই বর্ধিত ২০ শতাংশ ডিএ কার্যকর হতে চলেছে। এর ফলে পুজোর মাসেই সরকারি কর্মীদের বেতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।
6
11
শুভেন্দু জানিয়েছেন, কেন্দ্রের সঙ্গে রাজ্যের কর্মীদের ডিএ-র ৪২ শতাংশ পার্থক্য ছিল। একেবারে এই ফারাক মেটানো সম্ভব নয়। ধাপে ধাপে কমানো হবে। সময় দিতে হবে।
7
11
তাঁর বক্তব্য, বাজেটে ঘোষণা হয়েছে। ২০ শতাংশ ডিএ পাবেন সরকারি কর্মীরা এবং তা অক্টোবর মাসেই পাবেন। অর্থসচিব এবং অর্থমন্ত্রীকে বলেছি পুজোর আগেই অক্টোবর মাসের বেতন দিতে।
8
11
তিনি জানান, সপ্তম বেতন কমিশনের সুপারিশও পর্যায়ক্রমে কার্যকর করার পরিকল্পনা রয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে কমিশনের রিপোর্ট তৈরি হয়ে যাবে।
9
11
সপ্তম বেতন কমিশন রাজ্যে চালু হয়ে গেলে সরকারি কর্মীদের বেতন ও ভাতা কাঠামো এবং এবং পেনশনভোগীদের ভাতাতেও পরিবর্তন আসতে পারে।
10
11
অন্যদিকে, কেন্দ্রীয় কর্মী এবং পেনশনভোগীদের ডিএ-র হারও বাড়তে পারে। জানা গিয়েছে, দীপাবলির আগেই ৩ শতাংশ ডিএ বৃদ্ধি করতে পারে কেন্দ্র।
11
11
চলতি বছরের প্রথম দিকে ডিএ ৫০ শতাংশ থেকে বেড়ে ৫৩ শতাংশ হয়েছিল। এবার জুলাই মাসের সংশোধনে তা আরও বাড়ানোর সম্ভাবনা রয়েছে।