রাজ্যে নতুন সরকার আসার পরেই সব জনকল্যাণমূলক প্রকল্পের অনুদান দ্বিগুণ করা হয়েছে। অন্নপূর্ণা ভাণ্ডারে এখন ৩০০০ টাকা দেওয়া হচ্ছে।
2
11
বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতায় ২০০০ টাকা করে দেওয়া হবে। এই দুই ভাতা শীঘ্রই চালু হবে বলে জানিয়েছেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ।
3
11
রাজ্যবাসীর কাছে সরকারি প্রকল্পের পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য জনকল্যাণ শিবির চালু করা হয়েছে। ১৫, ১৬, ১৭ জুন এই শিবির চলার কথা ছিল।
4
11
রাজ্যের তরফে এই শিবিরের সময়সীমা আরও একদিন বৃদ্ধি করা হয়েছে। এই শিবিরে অনেকেই যাচ্ছেন অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম পূরণের জন্য।
5
11
অনেকেই যাচ্ছেন বার্ধক্য ভাতার জন্য। বয়স্ক মানুষের অনেকেই শিবিরে গিয়ে জানতে চাইছেন তাঁদের কী করণীয় অনুদানের টাকা পেতে।
6
11
যাঁরা এতদিন বার্ধক্য ভাতা পেতেন, তাঁদের কী ফের ফর্ম পূরণ করতে হবে, না কি পুরনো আবেদনেই হবে? এরকম নানা সমস্যা নিয়ে হাজির হয়েছিলেন অনেকে।
7
11
দু’হাজার টাকা কীভাবে পাওয়া যাবে তবে? সঠিক তথ্য কেউ প্রদান করতে না পারায় অনেককেই সমস্যার মুখে পড়তে হয়।
8
11
প্রশাসনের তরফে পড়ে জানানো হয়ে যে, যাঁরা ইতিমধ্যেই বার্ধক্য ভাতার সুবিধা পাচ্ছেন, তাঁদের আর নতুন করে আবেদন করতে হবে না। যাঁরা এতদিন এক হাজার টাকা পেতেন, তাঁদের ভাতার পরিমাণ স্বয়ংক্রিয়ভাবে ২০০০ টাকা হয়ে যাবে।
9
11
তাহলে আবেদন কাদের করতে হবে? প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, যাঁরা নতুন করে বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে চান তাঁদের ফর্ম পূরণ করতে হবে।
10
11
প্রাক্তন সরকারের আমলে নির্দিষ্ট বয়স পার হলে লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় থাকা মহিলারা বার্ধক্য ভাতার সুবিধা পেতেন। ৬০ বছর বয়স হলে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রাপকরা বার্ধক্য ভাতার সুবিধা পেতেন।
11
11
সম্প্রতি মন্ত্রী অগ্নিমিত্রা পাল সম্প্রতি অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনার যাঁরা উপভোক্তা হবেন, তাঁরা সকলেই ৬০ বছর বয়সের পরে বার্ধক্য ভাতার আওতায় চলে আসবেন।