ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে রাশিয়ান প্রেসিডেন্ট। তাছাড়াও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলাদা বৈঠকও করতে পারেন তিনি।
2
12
রুশ প্রেসিডেন্টের বিদেশ সফর মানেই নিশ্ছিদ্র নিরাপত্তা। তাঁর সফর ঘিরে একাধিক স্তরে নিরাপত্তা বলয় থাকে। দেহরক্ষী থেকে শুরু করে খাবার, গাড়ি, বিমান, সব ক্ষেত্রেই থাকে বিশেষ ব্যবস্থা।
3
12
পুতিনের নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষীদের বেছে নেওয়া হয় অত্যন্ত কঠোর প্রক্রিয়ার মাধ্যমে। বয়স, উচ্চতা, শারীরিক সক্ষমতা, মানসিক পরিস্থিতি, আনুগত্য, অতীতের যাবতীয় তথ্য দেখে নিয়োগ করা হয় তাঁদের।
4
12
বেশিরভাগ নিরাপত্তারক্ষী রাশিয়ার ফেডেরাল প্রোটেক্টিভ সার্ভিস থেকে প্রশিক্ষণপ্রাপ্ত। ৩৫ বছরের বেশি কোনও নিরাপত্তারক্ষীকে দায়িত্বে রাখা হয় না। উচ্চতা হতে হয় সাধারণত ৫.৮ থেকে ৬.২ ফুটের মধ্যে এবং ওজন ৭৫ থেকে ৯০ কেজির মধ্যে।
5
12
এছাড়াও, পুতিনের দেহরক্ষীদের নিয়ে এমন ঘটনাও সামনে এসেছে, যেখানে তাঁরা কোনও বিদেশি রাষ্ট্রপ্রধানকে তাঁর খুব কাছে চলে আসা থেকে বিরত করেছেন।
6
12
একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, কখনও কখনও বডি ডাবল ব্যবহার করে থাকেন ভ্লাদিমির পুতিন। জনসমক্ষে উপস্থিত হওয়ার ক্ষেত্রে ঝুঁকি এড়াতে এই ব্যবস্থা।
7
12
পুতিনের জন্য ব্যবহৃত ‘আরাস সেনাট’ আদতে চলমান দুর্গ। এই গাড়ি বুলেটপ্রুফ এবং গ্রেনেড হামলা প্রতিরোধে সক্ষম। চারটি টায়ার পাংচার হয়ে গেলেও গাড়িটি ফুল স্পিডে চলতে পারে। সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ২৪৯ কিলোমিটার।
8
12
বিদেশ সফরে পুতিনের জন্য ব্যবস্থা থাকে আলাদা টেলিফোন লাইনের। তিনি যে দেশে আসেন সেখানে আগে থেকেই তাঁর নিরাপত্তারক্ষীরা এসে পরিস্থিতি খতিয়ে দেখে যান। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ব্লু প্রিন্ট।
9
12
নিজস্ব রাঁধুনি এবং হাউসকিপিং কর্মীদের নিয়ে বিদেশ সফরে আসেন পুতিন। সফরের প্রায় এক মাস আগে সিকিউরিটি টিম হোটেল পরিদর্শন করে। এমনকী, তাঁর ব্যক্তিগত রাঁধুনিরাও অনেকেই সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত।
10
12
পুতিনের ব্যবহৃত বিমান Ilyushin IL-96-300 PU, এক কথায় যাকে উড়ন্ত দুর্গ। বিমানের মধ্যেই রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র প্রতিরোধ প্রযুক্তি, বৈঠকের ঘর, জিম, বার এবং চিকিৎসা পরিষেবা।
11
12
শুধু তাই নয়। পুতিনের বিদেশ সফরের সময় তাঁর প্রস্রাব-মল কোনওটাই সে দেশে রাখা হয় না। জানা গিয়েছে, পুতিনের তাঁর প্রস্রাব-মল সবকিছুই ফেরত নিয়ে যাওয়া হয় রাশিয়ায়।
12
12
বিদেশি গোয়েন্দা সংস্থাগুলি যাতে পুতিনের মল-মূত্র বিশ্লেষণ করে রুশ প্রেসিডেন্টের স্বাস্থ্য সম্পর্কে কোনও তথ্য জানতে না পারে সেই কারণেই এই ব্যবস্থা। জানা গিয়েছে, এই মল-মূত্র নিয়ে যাওয়ার জন্য পুতিনের আলাদা ‘পুপ সুটকেস’-এর ব্যবস্থা রয়েছে।