রশ্মিকা মান্দান্না এবং বিজয় দেবেরকোন্ডা আজ সন্ধ্যায় হায়দরাবাদে প্রীতিভোজের আয়োজন করেছেন৷ তার আগে নবদম্পতি অনুরাগীদের সঙ্গে দেখা করেন।
2
11
হায়দরাবাদে অনুরাগীদের জন্য খাবারের আয়োজন করেছিলেন বিজয়-রশ্মিকা৷ অনুষ্ঠানস্থল থেকে ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে বিজয়-রশ্মিমার আনন্দঘন মুহূর্ত ধরা পড়েছে৷
3
11
বিজয় এবং রশ্মিকাকে গোলাপের পাপড়ি দিয়ে স্বাগত জানানো হয়। বিজয়-রশ্মিকা অনুরাগীদের সঙ্গে করমর্দন করেন। রশ্মিকাকে দেখা যায় একজন ভক্তের টি-শার্টে 'অটোগ্রাফ' দিচ্ছেন৷
4
11
নিজে হাতে অনুরাগীদের খাবার পরিবেশন করতেও দেখা গিয়েছে রশ্মিকাকে৷ তবে ভিডিয়োটি মুহূর্তে ভাইরাল হয়েছে কারণ ভিডিয়োতে দেখা গিয়েছে বিজয়কে নিজে হাতে খাবার খাইয়ে দিচ্ছেন রশ্মিকা৷ নেপথ্যে দেখা গিয়েছে একটি বিশেষ লাইন 'হ্যাশট্যাগ ভিরোশ সেলিব্রেশন'।
5
11
রশ্মিকার পরনে ছিল চন্দন রঙের শাড়ি৷ খোলা চুল আর মিষ্টি হাসিতে নববধূর সৌন্দর্য উছলে পড়ছে৷ বিজয় পরেছিলেন সাদার উপর লাল নীল বিমূর্ত ছাপের জামা৷
6
11
অনুরাগীদের জন্য এলাহি খাবারের আয়োজন৷ অনুরাগীদের সঙ্গেই খাবার খেলেন বিজয়-রশ্মিকা।
7
11
২৬ ফেব্রুয়ারি তেলুগু আর কোভাডা দুই রীতি মেনে উদয়পুরে বিয়ে করেন বিজয়-রশ্মিকা৷
8
11
২৩ ফেব্রুয়ারি ছিল বিজয়-রশ্মিকার প্রাক্ বিবাহ অনুষ্ঠান৷ সেখানে অতিথিদের জন্য জাপানি নৈশভোজ, পুল ভলিবল এবং "ভিরশ প্রিমিয়ার লীগ" নামে ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছিল। ২৪ ফেব্রুয়ারি মেমেন্টোসের পাহাড়ি রিসর্টে সঙ্গীত এবং ২৫ ফেব্রুয়ারি গায়েহলুদ আর মেহেন্দি অনুষ্ঠিত হয়।
9
11
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ৪ মার্চ উদযাপনে যোগ দেওয়ার জন্য দম্পতি আমন্ত্রণ জানিয়েছিলেন। বিয়ের পর, দম্পতি ১ মার্চ আশীর্বাদ নেওয়ার জন্য তিরুমালা তিরুপতি দেবস্থানে যান বিজয়-রশ্মিকা নবদম্পতি বিভিন্ন শহর জুড়ে ভক্তদের কাছে মিষ্টি পাঠিয়েছিলেন।
10
11
২ মার্চ, দম্পতি তেলেঙ্গানার থুম্মনপেটায় বিজয়ের জন্মস্থান পরিদর্শন করেন। তারা তাদের নতুন বাড়িতে গৃহপ্রবেশ এবং সত্যনারায়ণ ব্রত পূজা করেছিলেন।
11
11
বিজয়-রশ্মিকার বিয়ের পোস্টটি এশিয়ার সবচেয়ে বেশি পছন্দ করা বিয়ের পোস্টে পরিণত হয়েছে, যা বিরাট কোহলির আগের রেকর্ডকে ছাড়িয়ে গেছে।